নিশিদিন মোর পরানে প্রিয়তম মম
কত-না বেদনা দিয়ে বারতা পাঠালে ॥
ভরিলে চিত্ত মম নিত্য তুমি প্রেমে প্রাণে গানে হায়
থাকি আড়ালে ॥
নিশিদিন মোর পরানে প্রিয়তম মম
কত-না বেদনা দিয়ে বারতা পাঠালে ॥
ভরিলে চিত্ত মম নিত্য তুমি প্রেমে প্রাণে গানে হায়
থাকি আড়ালে ॥
আমি চঞ্চল হে, আমি সুদূরের পিয়াসি। দিন চলে যায়, আমি আনমনে তারি আশা চেয়ে থাকি বাতায়নে– ওগো, প্রাণে মনে আমি যে তাহার পরশ পাবার প্রয়াসী॥ ওগো সুদূর, বিপুল সুদূর, তুমি যে বাজাও ব্যাকুল বাঁশরি– মোর ডানা নাই, আছি এক ঠাঁই সে কথা যে যাই পাশরি॥ আমি উন্মনা হে, হে সুদূর, আমি উদাসী॥ রৌদ্র-মাখানো অলস বেলায় […]
কে জানিত তুমি ডাকিবে আমারে, ছিলাম নিদ্রামগন। সংসার মোরে মহামোহঘোরে ছিল সদা ঘিরে সঘন ॥ আপনার হাতে দিবে যে বেদনা, ভাসাবে নয়নজলে, কে জানিত হবে আমার এমন শুভদিন শুভলগন ॥ জানি না কখন করুণা-অরুণ উঠিল উদয়াচলে, দেখিতে দেখিতে কিরণে পুরিল আমার হৃদয়গগন ॥ তোমার অমৃতসাগর হইতে বন্যা আসিল কবে, হৃদয়ে বাহিরে যত বাঁধ ছিল কখন […]
আরো চাই যে, আরো চাই গো– আরো যে চাই। ভাণ্ডারী যে সুধা আমায় বিতরে নাই ॥ সকালবেলার আলোয় ভরা এই-যে আকাশ বসুন্ধরা এরে আমার জীবন-মাঝে কুড়ানো চাই– সকল ধন যে বাইরে আমার, ভিতরে নাই ॥ প্রাণের বীণায় আরো আঘাত, আরো যে চাই। গুণীর পরশ পেয়ে সে যে শিহরে নাই। দিনরজনীর […]
