সংসার যবে মন কেড়ে লয়, জাগে না যখন প্রাণ,
তখনো, হে নাথ, প্রণমি তোমায় গাহি ব’সে তব গান ।।
অন্তরযামী, ক্ষমো সে আমার শূন্য মনের বৃথা উপহার-
পুষ্পবিহীন পূজা-আয়োজন, ভক্তিবিহীন তান ।।
ডাকি তব নাম শুষ্ক কন্ঠে, আশা করি প্রাণপণে-
নিবিড় প্রেমের সরস বরষা যদি নেমে আসে মনে ।
সহসা একদা আপনা হইতে ভরি দিবে তুমি তোমার অমৃতে,
এই ভরসায় করি পদতলে শূন্য হৃদয় দান ।।
Related Articles
পাখি আমার নীড়ের পাখি অধীর হল কেন জানি
পাখি আমার নীড়ের পাখি অধীর হল কেন জানি– আকাশ-কোণে যায় শোনা কি ভোরের আলোর কানাকানি॥ ডাক উঠেছে মেঘে মেঘে অলস পাখা উঠল জেগে– লাগল তারে উদাসী ওই নীল গগনের পরশখানি॥ আমার নীড়ের পাখি এবার উধাও হল আকাশ-মাঝে যায় নি কারো সন্ধানে সে, যায় নি যে সে কোনো কাজে। গানের ভরা উঠল ভরে, চায় দিতে তাই […]
আমার কণ্ঠ হতে গান কে নিল ভুলায়ে
আমার কণ্ঠ হতে গান কে নিল ভুলায়ে, সে যে বাসা বাঁধে নীরব মনের কুলায়ে॥ মেঘের দিনে শ্রাবণ মাসে যূথীবনের দীর্ঘশ্বাসে আমার-প্রাণে সে দেয় পাখার ছায়া বুলায়ে॥ যখন শরৎ কাঁপে শিউলিফুলের হরষে নয়ন ভরে যে সেই গোপন গানের পরশে। গভীর রাতে কী সুর লাগায় আধো-ঘুমে আধো-জাগায়, আমার স্বপন-মাঝে দেয় যে কী দোল দুলায়ে॥ রাগ: খাম্বাজ-বাউল তাল: […]
বাজিল কাহার বীণা মধুর স্বরে
বাজিল কাহার বীণা মধুর স্বরে আমার নিভৃত নব জীবন-‘পরে প্রভাতকমলসম ফুটিল হৃদয় মম কার দুটি নিরুপম চরণ-তরে॥ জেগে উঠে সব শোভা, সব মাধুরী, পলকে পলকে হিয়া পুলকে পূরি। কোথা হতে সমীরণ আনে নব জাগরণ, পরানের আবরণ মোচন করে॥ লাগে বুকে সুখে দুখে কত যে ব্যথা, কেমনে বুঝায়ে কব না জানি কথা। আমার বাসনা আজি ত্রিভুবনে […]

