-কাল বিকেলে
তোমার ঘাড়ে চিবুক রেখে প্রকান্ড
বাঘ কি খুঁজছিল
দেখতে পেলে ?
-জানি জানি,
খুঁজছিল তার সুখের নদীর উৎস
এবং পারাপারের
শেষ পারানি ।
-সমস্ত রাত
নিজের বুকের পাথর খুঁড়ে বইয়েছে
কাল ক্ষতিকারক
জলপ্রপাত ।
-লক্ষী সোনা,
আমি তোমার আমি তোমার রৌদ্রছায়ায় সর্বক্ষণই
সঙ্গে হাঁঠি
সমুদ্রতীর কষ্ট দিলেই বিছোই বালির
শীতল পাটি
বুকের কাছে নেই তবুও তোমার
বুকেই বসতবাটি
ভুল করো না ।
Related Articles
সোনার নূপুর বেজে যায়
এখন তো বৃষ্টিতে ভেজার বয়স আমার নেই সাহসও তো নেই— আষাঢ় মাসের এ-সময়ে অঝোর ধারায় শুনি সোনার নূপুর বেজে যায়, বাজে অনাদি ঘুঙুর; আনন্দে আপ্লুত গাছগাছালির পল্লব-পত্রালি আন্দোলিত হতে দেখি, যেন পুন কালিদাস-কাল সমাগত!—পত্রেপুষ্পে সুশোভিত প্রিয় বৃক্ষরাজি অপার আহ্লাদে ভিজছে… শুনি ফুল্ল আনন্দভৈরবী! বাঙ্গালার নরনারীগণ বুঝি সুখে নিদ্রা যায় উন্মুখর আনন্দ-বর্ষণে!—বর্ষা আজ সর্বব্যাপী মানুষে ও […]
আমার চোখে বলেছিলাম
এই দেশে জন্মেছি বলেই বিজ্ঞ বাউল, আমি তোমার আঙ্গুল ধরে টেনেছিলাম ধর্ম ও ফুল আমি তোমাকে স্পর্শ কোরে বলেছিলাম গভীরতায় আবার যখোন আসবো, আমি দেখিয়ে দেবো জল কেন যায় মাটির চিবুক ভিজিয়ে জলের স্রোত কে যায় চরৈবেতি… আমি তোমাকে শিখিয়ে দেবো শিকড় আমার শিকড়, আমি ফুল ফুটিয়ে ফুল ফুটিয়ে কি কোরে যাই মাটির নীচে মমতা […]
তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা
তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্যে আর কতবার ভাসতে হবে রক্তগঙ্গায় ? আর কতবার দেখতে হবে খাণ্ডবদাহন ? তুমি আসবে ব’লে, হে স্বাধীনতা, সাকিনা বিবির কপাল ভাঙলো, সিঁথির সিঁদুর গেল হরিদাসীর। তুমি আসবে ব’লে, হে স্বাধীনতা, শহরের বুকে জলপাইয়ের রঙের ট্যাঙ্ক এলো দানবের মত চিত্কার করতে করতে তুমি আসবে ব’লে, হে স্বাধীনতা, ছাত্রাবাস […]


