হ্যালো, হ্যালো কখন আসছ তুমি ?
কোথায় মেঘ ? কোথাও মেঘ নেই ।
হ্যালো,হ্যালো,বৃষতি যদি নামে ?
ভিজবে,হ্যালো ভিজবো,অনায়াসে
গাছপালারা যেমন করে ভেজে
ভিজলে তৃণ রাজার ছেলে হয়
হ্যালো,হ্যালো বলছি ভিজবো জলে
ভেজা মাঠির গন্ধ হবে তুমি
আমি তাতে ছড়াবো ডালপালা।
শুনতে পাচ্ছো ? হ্যালো হ্যালো হ্যালো
বেরিয়ে পড়,আকাশে রামধনু
উঠবে,হ্যালো উঠবে এবার রোদ
রোদের হাতে বর্শা,হ্যালো হ্যালো
তোমার পায়ের ঘুঙুর শুনতে পেলে
সমস্ত মেঘ,আধাঁর খসে হ্যালো
সমস্ত মেঘ আধাঁর,হ্যালো হ্যালো
সমস্ত মেঘ,হ্যালো,হ্যালো হ্যালো।
Related Articles
নত হও, কুর্নিশ করো
হে কলম, উদ্ধত হ’য়ো না, নত হও, নত হতে শেখো, তোমার উদ্ধত আচরনে চেয়ে দ্যাখো, কী যে দু:খ পেয়েছেন ভদ্রমহোদয়গণ, অতএব, নত হও, বিনীত ভঙিতে করজোড়ে ক্ষমা চাও, পায়ে পড়ো, বলো: কদ্যপি এমনটি হবে না, স্যার, বলো: মধ্যবিত্ত হে বাঙালী ভদ্রমহোদয়গণ, এবারকার মতো ক্ষমা করে দিন… বলো হে কলম, হে বলপেন, হে আমার বর্বর প্রকাশ-ভঙিমা- […]
বাড়িদখল
দরোজায় লাথি মেরে বেহায়া চিৎকার তুলছি মাঝরাত্তিরে যারই বাড়ি হোক এটা খুলতে হবেই নাতো ভেঙে ঢুকে যাব সামলাও নিজস্ব স্ত্রীলোক বাঁদি সোনাদানা ইষ্টদেবতা ফেরেবের কাগজপত্তর নথি আজ থেকে এবাসা আমার ভোর হলে রাস্তায় সমস্ত আসবাব ছুঁড়ে ফেলে দোব শষ্যের গ্রীষ্মবর্ষা পাপোশের নারিকেলসারি-ছায়া পোশাকের মেঘলা দুপুর গয়নার ভালোবাসা বাসনের দিনান্তের খিদে সদর দরোজা দিয়ে ধাক্কা মেরে […]
স্পর্শ
তোমার শরীরে হাত আকাশ নীলিমা স্পর্শ করে ভূমণ্ডল ছেয়ে যায় মধ্যরাতে বৃষ্টির মতন মুহূর্তে মিলায় দুঃখ, দুঃখ আমাকে মিলায় জলের অতল থেকে জেগে ওঠে মগ্ন চরাচর দেশ হয় দেশ, নদী হয় পুনর্বার নদী নৈঃশব্দ্য নিরুণ হাতে করতালি দেয় নিসর্গ উন্মুক্ত করে সারাদেহে নগ্ন শরীর কোন খানে রাখি তুলে দেহের বিস্তার তোমার শরীরে হাত দীর্ঘতর আমার […]

