কতবার যে আমি তোমোকে স্পর্শ করতে গিয়ে
গুটিয়ে নিয়েছি হাত-সে কথা ঈশ্বর জানেন।
তোমাকে ভালোবাসার কথা বলতে গিয়েও
কতবার যে আমি সে কথা বলিনি
সে কথা আমার ঈশ্বর জানেন।
তোমার হাতের মৃদু কড়ানাড়ার শব্দ শুনে জেগে উঠবার জন্য
দরোজার সঙ্গে চুম্বকের মতো আমি গেঁথে রেখেছিলাম
আমার কর্ণযুগল; তুমি এসে আমাকে ডেকে বলবেঃ
‘এই ওঠো,
আমি, আ…মি…।‘
আর অমি এ-কী শুনলাম
এমত উল্লাসে নিজেকে নিক্ষেপ করবো তোমার উদ্দেশ্যে
কতবার যে এরকম একটি দৃশ্যের কথা আমি মনে মনে
কল্পনা করেছি, সে-কথা আমার ঈশ্বর জানেন।
আমার চুল পেকেছে তোমার জন্য,
আমার গায়ে জ্বর এসেছে তোমার জন্য,
আমার ঈশ্বর জানেন- আমার মৃত্যু হবে তোমার জন্য।
তারপর অনেকদিন পর একদিন তুমিও জানবে,
আমি জন্মেছিলাম তোমার জন্য। শুধু তোমার জন্য।
Related Articles
অচিনপুরের যাত্রী
বাতাসে ভেজা বিষণ্ণতার গন্ধে মনে পড়ে গেলো তোমাকে ….. স্কুলের পাশে ছোট্ট দোকান , দোকানীর সাথে ভাব জমানো , একটু সময় কাটানো বাসস্টপে অপলক প্রতীক্ষা , অকারনে সিগারেটে টান , নটা পঞ্চাশ বাজলেই বড় দরজাটা বন্ধ হয়ে যাবে । দুপুরের সেই রোদ গলা পিচের রাস্তায় উন্মুখ একজোড়া চোখ খুঁজে বেড়ায় দু ‘ বেণী দোলানো […]
সেই সুখ
প্রতি মুহূর্তে বদলায় জীবন পৃথিবী অনুভব করে বিচিত্র অভিজ্ঞতা পাখিরাও এ ডালে ও ডালে ঘুরে ঘুরে দেখে কখনও আটকে যায় মাঝ মাঠে শিকারি সঠিকভাবে চলতে বাধা পায় বদলে যায় তার স্নায়ু হাতের আঙ্গুল নিশানা মস্তিষ্কের হোঁচটও খায় কখনও। কিন্তু কি আশ্চর্য একমুহূর্ত এলো এখানে আমার জীবনে যা লিখা হয়ে গেল নিদ্বর্িধায় হৃদয়ের খাতায় রচিত হলো […]
চুড়ি গুলো পেয়েছ তো ?
অফিস থেকে বাড়ি ফিরছিলাম হাতে তোমার জন্য এক জোড়া লাল চুড়ি, কিছু বোঝার আগেই পেছন থেকে একটা ধারালো আঘাত মিশে গেলাম রাজপথে- জ্ঞান হারানোর আগে আবছা শব্দে শুনেছিলাম ওরা বলছিল, আমি নাস্তিক । ব্যস ওটুকুই, তারপর কিছু মনে নেই; জ্ঞান আর ফেরেনি আমার । নিলাদ্রি, চুড়ি গুলো পেয়েছ তো ? গত পূজায় যে লাল শাড়িটা […]

