কবিতা

তুমি রাধা আমি কৃষ্ণ

 

রেগে যাচ্ছো ?
যাও তবে রেগে !
না-ই বা বললে কথা,
না-ই বা দেখলে এই
পোড়া চোখ
বাসি মুখ,
চলে যাবো চিরতরে
কোন এক ধুসর ভোরে।


বাহ্ !
তবে আবার হাসি কেন ?
চোখের কোণে জল যেন !
এ কি তবে অভিমান ?
প্রেম কি বহুরূপী
আছে মায়ারও টান !


তুমি রাধা আমি কৃষ্ণ,
অম্ল – মধুর শীতল- উষ্ণ!
আমি কৃষ্ণ তুমি রাধা,
তোমার হাতে আমি বাঁধা।

নিলয়

০১/১২/২০১৩

নিলয়
আকাশচারী
http://@Niloy.myskytofly