কবিতা

না

না !

———

না, বালিকা না !  
তুমি সূর্যালোকে হাসো
বা বৃষ্টিজলে ভাসো –
আকাশের নীল মেখে
হৃদয়ের চাবি খুলে দিও না!

তার আগে এসো
হাতে রাখো হাত,
চোখে চোখ –
কান পেতে শুনি
নিলয়ের নিঃশব্দ উচ্চারণ!

শুনতে কি পাও
সেই অবিনাশী বাঁশী?

তারপর…

————————-

-নিলয়

২৬/১০/২০১৭, সাজেক, খাগড়াছড়ি

ওয়েবপেজ: Niloy@Niloy.myskytofly

 

নিলয়
আকাশচারী
http://@Niloy.myskytofly