এক কোটি বছর হয় তোমাকে দেখি না
একবার তোমাকে দেখতে পাবো
এই নিশ্চয়তাটুকু পেলে-
বিদ্যাসাগরের মতো আমিও সাঁতরে পার হবো ভরা দামোদর
কয়েক হাজার বার পাড়ি দেবো ইংলিশ চ্যানেল;
তোমাকে একটিবার দেখতে পাবো এটুকু ভরসা পেলে
অনায়াসে ডিঙাবো এই কারার প্রাচীর,
ছুটে যবো নাগরাজ্যে পাতালপুরীতে
কিংবা বোমারু বিমান ওড়া
শঙ্কিত শহরে।
যদি জানি একবার দেখা পাবো তাহলে উত্তপ্ত মরুভূমি
অনায়াসে হেঁটে পাড়ি দেবো,
কাঁটাতার ডিঙাবো সহজে, লোকলজ্জা ঝেড়ে মুছে
ফেলে যাবো যে কোনো সভায়
কিংবা পার্কে ও মেলায়;
একবার দেখা পাবো শুধু এই আশ্বাস পেলে
এক পৃথিবীর এটুকু দূরত্ব আমি অবলীলাক্রমে পাড়ি দেবো।
তোমাকে দেখেছি কবে, সেই কবে, কোন বৃহস্পতিবার
আর এক কোটি বছর হয় তোমাকে দেখি না।
Related Articles
কথোপকথন-২০
-ইলাস্ট্রেটেড উইকলিতে তোমার তিনটে কবিতা ছাপা হল আমায় কিন্তু বলনি। মধুমিতার সঙ্গে দেখা এলিয়াসে,সেই আমাকে বলল। শুনে এমন রাগ হল যে ভেবেছিলাম বন্ধ করব দেখা। তুমি কোথায় কী লিখেছো তা শুনতে হবে হাটের লোকের মুখে ? সেই রাগেতেই চিঠির জবাব লিখেও তাকে কবর দিয়ে এলাম লেপ-তোশকের নীচে। -উপরে কাঁটা নীচে কাঁটা উঠতে বসতে লাথি-ঝাঁটা এমনি […]
শূন্যতা
এ বড় কঠিন রাত কনকনে শীতের রাত হাড়ের ভেতরে শীত কনকনে শীত যদি এ কেমন শীত—এই জিজ্ঞাসায় নিজের ভেতরে যে তাকায় সে দেখতে পায় ভালোবাসায় যে ছিল সে যখন চলে গিয়েছিল তখন হৃদয়ে তার নেমে এসেছিল বরফের মতো যে শূন্যতা তাকে বলে শীত কনকনে শীত হাওয়ার ভেতরে যদি কারও শব্দ ওঠে পায়ের কোমল শব্দ যদি […]
পিছু ডাক
সখি! নতুন ঘরে গিয়ে আমায় প’ড়বে কি আর মনে? সেথা তোমার নতুন পূজা নতুন আযোজনে! প্রথম দেখা তোমায় আমায় যে গৃহ-ছায় যে আঙিনায়, যেথায় প্রতি ধূলিকণায়, লতাপাতার সনে নিত্য চেনার বিত্ত রাজে চিত্ত-আরাধনে, শূন্য সে ঘর শূন্য এখন কাঁদছে নিরজনে।। সেথা তুমি যখন ভুল্তে আমায়, আস্ত অনেক কেহ, তখন আমার হ’য়ে অভিমানে কাঁদত যে ঐ […]

