কবিতা

আকাশ ছোঁয়ার স্বপ্ন

 

আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখাতিস
হাতের মুঠোয় ধরতে  চাইতিস, 
বলতিস — ” একদিন আকাশ ছোঁবই” ।

আমি ভয় পেতাম
খুব খুব ভয় পেতাম ,
চাঁদের সাথে খুনসুটি  আর
তারাদের সাথে পথ চলা, তাই তো
আকাশকে মুঠোবন্দী করতে চাই নি ।

তুই ছিলি অহংকারী , তাই
আকাশ ছুঁতে চেয়েছিলি , কিন্তু
ধরা সে দেয় নি, তাই
আকাশ ছোঁয়ার স্বপ্ন সত্যি হল না

আমি তো মাটিতেই ছিলাম , আছি , থাকব
আমার আকাশ নিয়ে
আর তুই ? কেমন আছিস ? কোথায় আছিস ?

      AKASH CHOAR SWOPNO

মিমি
আমি মানুষকে বিশ্বাস করতে ভালবাসি । সম্পর্ক গড়ায় বিশ্বাসী ,ভাঙায় নয় । ভালবাসি মনের কথা ভাগ করে নিতে , আর সেই জন্য এখানে এসেছি ।