মনে পড়ে? সেইসব চেতাবনি? উন্মুখর দিন? যা-কিছু ঘটেছে তার কিছুই নতুন নয়, সবেরই সংকেত ছিল চেনা তুমি শুধু দেখেও দেখোনি কিংবা জেনেও জানোনি রেখাগুলি। কতবার কানে কানে জপেছি বলো তো শোনো একবার দেখো চক্রবাল একবার মুখোমুখি হও জলাধারে দর্পের মহিমা নিয়ে তুমি সরে গেছ শুধু দূরে শুনেও শোনোনি কোনো কথা। আমাকে যে তুচ্ছ করো এ […]
দুঃসাহসে কাঁধে হাত রেখে দাঁড়ালাম শেষে এখন আমার যাত্রার পালা নিরুদ্দেশে পেছনে থাকুক পরিচিত সব গাছের সারি আমি চলে যাব সব কিছু ছাড়ি নিজের বাড়ি। জানি না কোথায় ছিল ঘরবাড়ি কী ছিল সেখানে? তবু শুধু কেন কিসের ইঙ্গিত আমাকে টানে। আমাকে কেবলই ডাক দেয় কে যে! নাই তার ভাষা কেবলই ইশারায় ডাক দিয়ে বলে এসো […]
কী বুঝেছে সে-মেয়েটি ? সে বুঝেছে রাজুমামা মায়ের প্রেমিক। কী শুনেছে সে-মেয়েটি ? সে শুনেছে মায়ের শীৎকার। কী পেয়েছে সে-মেয়েটি ? ___ সে পেয়েছে জন্মদিন ? চুড়িদার, আলুকাবলি ___ কু-ইঙ্গিত মামাতো দাদার। সে খুঁজেছে ক্লাসনোট, সাজেশন ___ সে ঠেলেছে বইয়ের পাহাড় পরীক্ষা, পরীক্ষা সামনে ___ দিনে পড়া, রাতে পড়া ___ ও পাশের ঘর অন্ধকার অন্ধকারে […]