মনে পড়ে আজ সে কোন্ জনমে
বিদায় সন্ধ্যাবেলা-
আমি দাঁড়ায়ে রহিনু এপারে
তুমি ওপারে ভাসালে ভেলা।।
সেই সে বিদায় ক্ষণে
শপথ করিলে বন্ধু আমার
রাখিবে আমারে মনে,
ফিরিয়া আসিবে খেলিবে আবার
সেই পুরাতন খেলা।।
আজো আসিলে না হায়,
মোর অশ্রুর লিপি বনের বিহগী
দিকে দিকে লয়ে যায়,
তোমায়ে খুঁজে না পায়।
মোর গানের পাপিয়া ঝুরে
গহন কাননে তব নাম লয়ে
আজো পিয়া পিয়া সুরে;
গান থেমে যায়, হায় ফিরে আসে পাখী
বুকে বিঁধে অবহেলা।।
Related Articles
আমার দেয়া ব্যাথা ভোলো
আমার দেয়া ব্যাথা ভোলো , আজ যে যাবার সময় হলো আমার দেয়া ব্যাথা ভোলো , আজ যে যাবার সময় হলো। নিভবে যখন আমার বাতি , নিভবে যখন আমার বাতি , আসবে তোমার নতুন সাথী, আমার কথা তারে বলো আজ যে যাবার সময় হলো আমার দেয়া ব্যাথা ভোলো ব্যাথা দেয়ার কি যে ব্যাথা আমি জানি, জানে […]
তুমি সুন্দর তাই
তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয় সেকি মোর অপরাধ? চাঁদেরে হেরিয়া কাঁদে চকোরিণী বলে না তো কিছু চাঁদ।। চেয়ে’ চেয়ে’ দেখি ফোটে যবে ফুল ফুল বলে না তো সে আমার ভুল মেঘ হেরি’ ঝুরে’ চাতকিনী মেঘ করে না তো প্রতিবাদ।। জানে সূর্যেরে পাবে না তবু অবুঝ সূর্যমুখী চেয়ে’ চেয়ে’ দেখে তার দেবতারে দেখিয়াই সে যে […]
তোমারেই আমি চাহিয়াছি প্রিয় শতরূপে শতবার
তোমারেই আমি চাহিয়াছি প্রিয় শতরূপে শতবার জনমে জনমে তাই চলে মোর অনন্ত অভিসার। বনে তুমি যবে ছিলে বনফুল গেয়েছিনু গান আমি বুলবুল ছিলাম তোমার পূজার থালায় চন্দন ফুলহার। তব সংগীতে আমি ছিনু সুর, নৃত্যে নূপুরছন্দ আমি ছিনু তব অমরাবতীতে পারিজাত ফুলগন্ধ। কত বসন্তে কত বরষায় খুঁজেছি তোমায় তারায় তারায় আজিও এসেছি তেমনই আশায় লয়ে স্মৃতি […]

