আমি চিরতরে দূরে চলে যাব, তবু আমারে দেবনা ভুলিতে
আমি বাতাস হইয়া জড়াইব কেশ, বেনী যাবে যবে খুলিতে।
তবু আমারে দেবনা ভুলিতে।।
তোমার সুরের নেশায় যখন, ঝিমাবে আকাশ কাঁদিবে পবন
রোদন হইয়া আসিব তখন তোমার বক্ষে দুলিতে ।
তবু আমারে দেবনা ভুলিতে।।
আসিবে তোমার পরমোৎসবে, কত প্রিয়জন কে জানে
মনে পড়ে যাবে কোন সে ভিখারী পায়নি ভিক্ষা এখানে।
তোমার কুন্জ পথে যেতে হায়, চমকি থামিয়া যাবে বেদনায়
দেখিবে কে যেন মরে মিশে আছে, তোমার পথের ধুলিতে।
তবু আমারে দেবনা ভুলিতে।।
Related Articles
এই শিকল পরা ছল
এই শিকল পরা ছল মোদের এ শিকল-পরা ছল। এই শিকল পরেই শিকল তোদের করবো রে বিকল।। তোদের বন্ধ কারায় আসা মোদের বন্দী হতে নয়, ওরে ক্ষয় করতে আসা মোদের সবার বাঁধন-ভয়। এই বাঁধন প’রেই বাঁধন-ভয়কে করবো মোরা জয়, এই শিকল-বাঁধা পা নয় এ শিকল ভাঙা কল।। তোমার বন্ধ ঘরের বন্ধনীতে কর্ছ বিশ্ব গ্রাস, আর ভয় […]
যারে হাত দিয়ে মালা দিতে পারো নাই
যারে হাত দিয়ে মালা দিতে পারো নাই কেন মনে রাখো তারে ভুলে যাও মোরে ভুলে যাও একেবারে আমি গান গাহি আপনার সুখে তুমি কেন এসে দাড়াও সম্মুখে আলেয়ার মত ডাকিও না আর নিশীথ অন্ধকারে ভুলে যাও মোরে ভুলে যাও একেবারে যারে হাত দিয়ে মালা দিতে পারো নাই কেন মনে রাখো তারে দয়া করো দয়া করো […]
মোরা আর জনমে
মোরা আর জনমে হংস-মিথুন ছিলাম নদীর চরে যুগলরূপে এসেছি গো আবার মাটির ঘরে।। তমাল তরু চাঁপা-লতার মত জড়িয়ে কত জনম হ’ল গত, সেই বাঁধনের চিহ্ন আজো জাগে জাগে হিয়ার থরে থরে।। বাহুর ডোরে বেঁধে আজো ঘুমের ঘোরে যেন ঝড়ের বন-লতার মত লুটিয়ে কাঁদ কেন। বনের কপোত কপোতাক্ষীর তীরে পাখায় পাখায় বাঁধা ছিলাম নীড়ে চিরতরে হ’ল […]

