খর স্রোতে খড় ভেসে যায়।
সে কি হারায়? হারিয়ে যায়?
খরের আগায় একটি পোকা
তর পেয়ে যায়, তর পেয়ে যায়।
আয়না বড় ব্যপ্ত
ওকে আঁজলা ভরে দ্যাখ।
তারণ মানে কেমন বাওয়া
কোন তরণী কেমন হাওয়া লাগছে পালেঃ
কালই জানে। কালই জানে
যাপন মানে, জীবন মানে।
Related Articles
আজ্ঞে হ্যাঁ
সূর্য নামের ছোকরাটা বড় জ্বলতে শিখেছে, তাই না হে? আজ্ঞ হ্যাঁ। গনগণে চোখ, জ্বলজ্বলে ভূরু, উরু ভেঙে দিলে কেমন হয়? আজ্ঞ হ্যাঁ। আজকাল আর চাঁদে সে রকম রাবড়ির মতো জেল্লা নেই আজ্ঞে হ্যাঁ। টুনি বালবদের ফোলাপে ফাঁপালে প্রতিভা ছড়াবে হাজার গুণ। আজ্ঞে হ্যাঁ। নিজের লালার সরু সুতোর দিয়ে বেনারসী বোনে মাকড়সা। আজ্ঞে হ্যাঁ। আমারও তেমনি, […]
শ্লোগান
ফিরছে সবাই, ধারাজলে সুখী খড়কুটো, ফিরছে সবাই। তৃপ্ত উজ্জ্বল মুখ, সিল্কের নরম ঢেউ, মসৃণ বিহ্বল চুল ঠেকিয়ে প্রফুল্ল মেঘে, বেহালার সুর ঢেলে ধাতুতে কংক্রিটে ব্যর্থতার স্পর্শহীন বিশাল ব্যাপক জনমণ্ডলি ফিরে যাচ্ছে ঘরে। পতাকাখচিত সুখ দোলে চারপাশে, বাতাসে ঝলকে ওঠে সেতারের সোনা তান। যা কিছু চেয়েছে তারা: ঘুম, কুসুম, দু-চোখে নদীর রেখা, উজ্জ্বল ধানের গুচ্ছ, ওষ্ঠে […]
আমিও তো অটোগ্রাফ চাই
আমিও তো অটোগ্রাফ চাই, আমিও তো লিখতে চাই তোমাদেরই নাম হৃদয়ের গভীর খাতায় তোমাদের একেকটি স্বাক্ষর আমিও খোদাই করতে চাই স্মৃতিতে, সত্তায়। শুধু এই মানুষের অনবদ্য নাম জুঁই, চাঁপা, শিউলির মতো আমিও তো চাই মর্মে ফোটাতে আমার; ভালেবেসে কেউ যদি লেখে নাম, কেউ যদি একটিও অটোগ্রাফ এঁকে দেয় এই মলিন কাগজে তাকে আমি করে তুলি […]
