১.
শুধু রাধিকাই নয় — গণিকাও ঋতুমতী হয়
তিন সন্তানের পিতা — পরিবার পরিকল্পনার আদর্শপুরুষ
কৈশোরে করে থাকে আত্মমৈথুন — করে না কি ?
২.
আমি রবীন্দ্রনাথ হতে চাই না — হতে চাই না রঘু ডাকাত
আমি ফালগুনী রায় হতে চাই — শুধুই ফালগুনী রায়
৩.
আমি যে-রাস্তায় থাকি তার একপ্রান্তে প্রসূতিসদন
অন্যপ্রান্তে শ্মশানঘাট
৪.
ম্যাগাজিন শব্দটি আমি লক্ষ্য করেছি রাইফেল
ও কবিতার সাথে যুক্ত
Related Articles
প্রতিক্ষার শোকগাথা
তোমার চোখের মতো কয়েকটি চামচ পড়ে আছে দ্যাখো প্রশান্ত টেবিলে আর আমার হাত ঘড়ি নীল ডায়ালের তারা জ্বলছে মৃদু আমারই কব্জিতে ! টুরিস্টের মতো লাগছে দেখতে আমাকে সাংবাদিকের মতো ভীষণ উৎসাহী এ মুহূর্তে সিগ্রেটের ছাই থেকে শিশিরের মতো নম্র অপেক্ষার কষ্টগুলি ঝেড়ে ফেলেছি কালো এ্যাসট্রেতে ! রেস্তোরাঁয় তুমি কি আসবেনা আজ স্বাতী ? তোমার কথার […]
চিঠি দিও
করুণা করে হলেও চিঠি দিও, খামে ভরে তুলে দিও আঙ্গুলের মিহিন সেলাই ভুল বানানেও লিখো প্রিয়, বেশি হলে কেটে ফেলো তাও, এটুকু সামান্য দাবি, চিঠি দিও, তোমার শাড়ির মতো অক্ষরের পাড়-বোনা একখানি চিঠি। চুলের মতন কোনো চিহ্ন দিও বিস্ময় বোঝাতে যদি চাও বর্ণণা আলস্য লাগে তোমার চোখের মতো চিহ্ন কিছু দিও! আজো তো অমল আমি […]
রাডার
৪৯. রাডার একটা কিছু করুন। এভাবে আর কদিন চলে দিন ফুরালে হাসবে লোকে দুঃসময়ে আপনি কিছু বলুন একটা কিছু করুন। চতুর্দিকে ভালোবাসার দারুণ আকাল খেলছে সবাই বেসুর-বেতাল কালো-কঠিন-মর্মান্তিক নষ্ট খেলা, আত্মঘাতী অবহেলো নগর ও গ্রাম গেরস্থালি বনভূমি পাখপাখালি সব পোড়াবে, সময় বড়ো দ্রুত যাচ্ছে ভাল্লাগে না ভাবটা ছেড়ে সত্যি এবার উঠুন একটা কিছু করুন। দিন […]
