কবিতা

বিদায় ২

এক. ভালবাসি সেই ভালবাসা যা হতে পারে শাশ্বত আবার হতে পারে ক্ষণস্হায়ী। ভালবাসি সেই ভালবাসা যা মুক্তি দিতে চায় আবার ভালবাসার জন্য। ভালবাসি সেই স্বর্গীয় ভালবাসা যা নিকটবর্তী হয় আবার যা দূরে চলে যায়। দুই. তোমার চোখে চোখ রেখে আমার চোখ আনন্দ পাবে না, আর আমার বেদনা তোমার সঙ্গে থেকে মনোরম হবে না। কিন্তু যেখানেই […]

কবিতা

পিঙ্গলবর্ণের উচ্ছ্বল শিশু

অনুবাদ: ইমন জুবায়ের পিঙ্গলবর্ণের উচ্ছ্বল শিশু, সূর্য -যা সৃজন করে ফল আর শষ্যকে করে পরিপক্ক, সমুদ্রশ্যাওলাকে করে আন্দোলিত তোমার সুখি শরীর আর তোমার উজ্জ্বল চোখ করেছে নির্মান আর তোমার মুখে দিয়েছে জলের হাসি। কৃষ্ণকায় এক যন্ত্রণাকাতর সূর্য কচি পাতায় জড়ানো তোমার কালো কেশরে যখন তুমি বাড়িয়ে দাও হাত তুমি সূর্যালোকে খেলে বেড়াও যেনবা জোয়ারের নদী […]

কবিতা

লেবু

অনুবাদ: ইমন জুবায়ের লেবু ফুল থেকে ঢিলেঢালা ভাবে জ্যোস্নায়, প্রেমের সুদৃঢ় তৃষ্ণার সারৎসার, গন্ধে পরিপূর্ন, লেবু গাছের হলদে উত্থান, লেবুগুলো গাছের কৃত্রিমভবন থেকে নিচের দিকে নড়ছে সংবেদনশীল বানিজ্য! বন্দর এ নিয়ে বৃহৎ বাজার আলোর জন্য ও বর্বর স্বর্ণের জন্য। আমরা অলৌকিকের অর্ধেকটা খুলি, আর, নোনা স্তরের কিনারে জমাট এসিড: সৃষ্টির আদি রস, বিস্ময়কর, অপরিবর্তনীয়, জীবন্ত: […]

কবিতা

সাদা মৌমাছি

অনুবাদ: ইমন জুবায়ের সাদা মৌমাছি, তুমি আমার ভিতরে গুনগুন কর- তুমি মধু পান করে মাতাল ধোঁওয়ার ধীর কুন্ডলীতে তুমি ঘুরে ঘুরে উড়ছ আমি দিশেহারা, প্রতিধ্বনিশূন্য শব্দ, সকলই হারিয়েছে যে- অথচ যার সকলই ছিল। সর্বশেষ বাঁধন, আমার আকাঙ্খায় তুমি তোল ঝড় আমার বিরানভূমিতে তুমিই সর্বশেষ গোলাপ। আহ্, তুমি কী নিশ্চুপ! তোমার গভীর চোখ বন্ধ কর। রাত্রি […]

কবিতা

আলোর স্তম্ভ

অনুবাদ: ইমন জুবায়ের ও আলোর স্তম্ভ, বিষন্ন সুন্দর ঐ বৃহদায়তন কন্ঠহার আর সমুদ্রের মূর্তি চুনাপাথর-চোখ, বিপুলা জলধির সম্মান, শোকার্ত সমুদ্র-পাখির কান্না, সমুদ্রের দাঁত, প্রশান্ত বাতাসের স্ত্রী, ও অতলের নিষ্পেষিত ঝোপের দীর্ঘ কান্ড থেকে উত্থিত পৃথক গোলাপ রুপান্তরিত দীপপুঞ্জমালা ও প্রাকৃতিক নক্ষত্র, সবুজাভ উষ্ণীষ একা তোমার নিঃসঙ্গ সাম্রাজ্যে এখনও অর্জনশূন্য, পলায়নপর, জনমানবশূন্য একটি বিন্দুর মতন, একটি […]

কবিতা

মাচো পিচুর উচ্চতা থেকে

অনুবাদ:ইমন জুবায়ের আমার জন্মের সঙ্গে জেগে ওঠ ভাই আমার গভীর থেকে বাড়িয়ে দাও তোমার মলিন হাত । এইসব পাথরের দৃঢ় শাসন থেকে ফিরবে না তুমি। পাতালের সময় থেকে উঠবে না জেগে । ফিরে আসবে না তোমার খসখসে কন্ঠস্বর, কোটর থেকে তোমার বিস্ফারিত চোখ দুটি উঠে আসবে না। মৃত্তিকার গভীর থেকে এই আমাকে দ্যাখো, ফসলের মাঠের […]

কবিতা

আলোর জন্তুরা

আজ হারিয়ে যাওয়া অরণ্যের গভীরে সে শুনতে পাচ্ছে শত্রুর আওয়াজ, পালাচ্ছে ছুটে অন্যদের থেকে নয়, নিজেরই কাছ থেকে পালাচ্ছে সেইসব সংঘবদ্ধতা জড়িয়ে ছিল আমাদের জীবনের মানে থেকে কারণ শ্ধু একবার,শুধুই একবার একটাই অক্ষর বা নিঃস্তব্ধ খানিকটা বিরতি | অতৃপ্ত ঢেউয়ের শব্দ ঠেলে দেয় সত্যের মুখোমুখি আমায় ব্যাখ্যার কিছু নেই বলারও কিছু নেই, এই সব অরণ্যের […]

কবিতা

আমার কাছ থেকে দূরে থেকো না

আমার কাছ থেকে দূরে থেকো না, দয়া করো একটা দিন অনেক অনেক দীর্ঘ সময়, অনেক দূরে ঘুমে থাকা ট্রেনের আশায় নীরব ইস্টিশানের জন্যে, আমার জন্যে। একদন্ড আমায় ছেড়ে যেয়ো না, কারণ- ভয়ের শীতল স্রোত ঘিরে ফেলে আমায়, অথবা ঘর খোঁজা ধোঁয়া এসে চেপে বসে বুকের উপরে, গলা টিপে ধরে আমার। হারিওনা তুমি ছায়া হয়ে সমুদ্র […]

কবিতা

জীবন

অনুবাদ: অসিত সরকার মাঝে মাঝে যখন তোমার কথা ভাবি কি যে খারাপ লাগে! যেহেতু তুমি জানো না আমার সঙ্গে রয়েছে অগণন বিজয়ী মানুষের মুখ যা তুমি দেখতে পাও না, আমার সঙ্গে এগিয়ে চলেছে অগণন পা আর হৃদয়, তাই আমি একা নই একা হিসেবে নিজের কোনো অস্তিত্বই নেই, আমি কেবল রয়েছি যারা আমার সঙ্গে চলেছে তাদের […]

কবিতা

নিঃসঙ্গ মৃত্যু

অনুবাদঃ অসিত সরকার নির্জন কবরখানা স্মৃতিস্তম্ভগুলো নিঃশব্দ অস্থিতে পরিপূর্ণ, অন্ধকার সংকীর্ণ গুহার মধ্যে দিয়ে হৃদয় আসে যায়ঃ যেন জন্মলগ্ন এক জাহাজের খোলের মধ্যে আমরা মারা গেলাম যেন হৃদয়ের অতলান্তে আমরা তলিয়ে গেলাম যেন সত্তার আপন অস্তিত্বে আমরা মিশে গেলাম। অজস্র মৃতদেহ ক্লেদাক্ত হিমেল পা, পাঁজরে পাঁজরে জড়ানো মৃত্যু, পবিত্র একটা শব্দের মতো কুকুরবিহীন তীক্ষ্ণ চিতকারের […]