কবিতা

নারীর অস্ত্র

বিশ্বাসকে হতে দাও আমার ঢাল

আনন্দকে আমার তুখোড় যুদ্ধাশ্ব

ভয়ঙ্কর অই দানবটির

নিদারুণ ক্রোধের

প্রচণ্ড গৃধ্নুতা ও লোভের

হাত হতে

আমাকে মুক্ত হতে দাও

অন্ধকারের দুর্গ থেকে

আমার যৌবনের তরবারি দিয়ে

এ-ফোঁড় ও-ফোঁড়

সদা সত্যের সামর্থ্য, তেজ

আর শক্তিশালী পরাক্রমে।

বেলাল চৌধুরী
বেলাল চৌধুরী
জন্ম: ১২ নভেম্বর ১৯৩৮। বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে আবির্ভূত একজন আধুনিক বাঙ্গালী কবি যাকে ষাট দশকের সঙ্গে চিহ্নিত করা হয়। তিনি সাংবাদিক, প্রাবন্ধিক, অনুবাদক এবং সম্পাদক হিসাবেও খ্যাতিমান। তাঁর জন্ম ১৯৩৮ সালের ১২ই নভেম্বর বাংলাদেশের ফেনী উপজেলার অন্তর্গত শর্শদি গ্রামে। তাঁর পিতা রফিকউদ্দিন আহমাদ চৌধুরী ও মা মুনীর আখতার খাতুন চৌধুরানী। তিনিঁ দীর্ঘকাল ঢাকাস্থ ভারতীয় দূতাবাস কর্তৃক প্রকাশিত ভারত বিচিত্রা পত্রিকাটির সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।