তোমাদের যা বলার ছিল
বলছে কি তা বাংলাদেশ ?
শেষ কথাটি সুখের ছিল ?
ঘৃণার ছিল ?
নাকি ক্রোধের,
প্রতিশোধের,
কোনটা ছিল ?
নাকি কোনো সুখের
নাকি মনে তৃপ্তি ছিল
এই যাওয়াটাই সুখের।
তোমরা গেলে, বাতাস যেমন যায়
গভীর নদী যেমন বাঁকা
স্রোতটিকে লুকায়
যেমন পাখির ডানার ঝলক
গগনে মিলায়।
সাঁঝে যখন কোকিল ডাকে
কারনিসে কি ধুসর শাখে
বারুদেরই গন্ধস্মৃতি
ভুবন ফেলে ছেয়ে
ফুলের গন্ধ পরাজিত
স্লোগান আসে ধেয়ে।
তোমার যা বলার ছিল
বলছে কি তা বাংলাদেশ ?
Related Articles
ভিখারী
আমি বাঙালি, বড়োই গরিব। পূর্বপুরুষেরা- পিতা, পিতামহ ভিক্ষাই করেছে; শতাব্দী, বর্ষ, মাস, সপ্তাহ, প্রত্যহ। এমন সৌন্দর্য নেই- তুমি সব কিছু ফেলে ছুটে আসবে আমার উদ্দেশে দুই বাহু মেলে। এত শৌর্যবীর্য নেই যে সদম্ভে ফেলবো চরণ আর দিনদুপুরে সকলের চোখের সামনে তোমাকে করবো হরণ। হে সৌন্দর্য হে স্বপ্ন হে ক্ষুধা হে তৃষ্ণার বারি, আমি শুধু দুই […]
বনের চাতক-মনের চাতক
বনের চাতক বাঁধল বাসা মেঘের কিনারায়- মনের চাতক হারিয়ে গেল দূরের দুরাশায়! ফুঁপিয়ে ওঠে কাতর আকাশ সেই হতাশার ক্ষোভে- সে কোন্ বোঁটের ফুলের ঠোঁটের মিঠা মদের লোভে বনের চাতক-মনের চাতক কাঁদছে অবেলায়! পুবের হাওয়ায় হাপর জ্বলে, আগুনদানা ফাটে! কোন্ ডাকিনীর বুকের চিতায় পচিম আকাশ টাটে! বাদল-বৌয়ের চুমার মৌয়ের সোয়াদ চেয়ে চেয়ে বনের চাতক-মনের চাতক চলছে […]
গভর্মেন্টের টাকা
আম উঠেছে জাম উঠেছে কাঁঠাল পাকা পাকা কিন্তু কিছুই কেনা যাচ্ছে না পকেটে নেই টাকা। কোথায় পাবো টাকা কোথায় গেছে টাকা বাবা দিলেন ধমক, পকেট আমার ফাঁকা। মায়ের কথা কি আর বলবো, টাকার কথা শুনে জ্বলে উঠলেন তেল বেগুনে, চুরি করবো নাকি। অজ্ঞত্য তার কাকা ছিলেন বাকি খোকন গেল কাকার কাছে ছুটি বায়না শুনে কাকা […]

