ইলশেগুঁড়ি, ঝমঝমে বৃষ্টি
দিনমান অবিরাম।
শিক্ত বসনা যুবতী গাছেরা রশ্মির অপেক্ষায় নিরুপায়,
মাতাল বাতাস নাছোড়বান্দা।
মাঠ জুড়ে ভেজা সবুজের কার্পেট
দামাল জলের খেলাঘর।
পানারি ভাসানো ব্যস্ত নয়ানজুলিতে মাটির ছেলেদের কই উৎসব।
ধবল গাই তাড়িয়ে ঘর ফিরছে মুন্ডুরি।
টিনের ছাদে জলতরঙ্গ
উত্তাল সঙ্গীতে মাতোয়ারা পরিবেশ
শুধু আমার কিছু করার নেই।
ক্লান্ত কলমের স্ট্রাইক,
একঘেয়ে ফেসবুকও ভেঙচি কাটে।
Related Articles
পরস্ত্রী
যাবো না আর ঘরের মধ্যে অই কপালে কী পরেছো যাবো না আর ঘরে সব শেষের তারা মিলালো আকাশ খুঁজে তাঁকে পাবে না ধ’রে-বেঁধে নিতেও পারো তবু সে-মন ঘরে যাবে না বালক আজও বকুল কুড়ায় তুমি কপালে কী পরেছো কখন যেন পরে? সবার বয়স হয় আমার বালক-বয়স বাড়ে না কেন চতুর্দিকে সহজ শান্ত হৃদয় কেন স্রোতসফেন […]
আমি আসছি
আকাশে তাকালাম তোমার মুখ চোখ বন্ধ করলাম তোমার মুখ বজ্রকে বধির করে তুমি আমায় ডাকছ। কচি কচি কন্ঠে দিন আর রাত্রিকে টুকরো টুকরো ক’রে কারা কাঁদছে মৃত্যুর আতঙ্কে জীবনকে জড়িয়ে ধ’রে কারা কাঁদছে তাই বজ্রকে বধির করে তুমি আমায় ডাকছ। আমি আসছি__ দুহাতে অন্ধকার ঠেলে ঠেলে আমি আসছি। সঙিন উদ্যত করেছ কে? সরাও। বাধার দেয়াল […]
একটি শরৎ সন্ধ্যা
ঋতুর অতীত আমি। কে জিজ্ঞাসে এটা কোন মাস? বাতাসে গড়িয়ে পড়ে বিদায়ের বিষণ্ন নির্যাস। শ্রবণেরও শক্তি নেই। কিন্তু ভাবি কোলাহল আছে প্রতিটা বাড়ির রন্ধ্রে, ইটে ইটে, আনাচে-কানাচে। এটা কি শরৎ সন্ধ্যা? বাংলাদেশ? কাঁশফুলে ছেয়ে গেছে চর? উদাম আকাশে তবে এখনও কি মাথার ওপর? এমন নির্গন্ধ বায়ু কোনকালে ছিল কি এদেশে? আমার পঙ্ক্তি শুনে, কারা হাসে? […]


