যে শাদা দেখি ঐ বকের পাখাতে
সে রঙ চায় ওকি আকাশে মাখাতে
বোঝে না পাখি সে কি নীলের শিথানে
কী ফুল ফুটে আছে আকাশে-বিতানে?
আলেয়া ঝিকিমিকি সন্ধ্যারাতে
যে নদী বয়ে যায় মনের অতলে
কে গোনে ঢেউ তার রূপালি সে জলে৷
কে অাঁকে বনে ঐ সবুজ কাহিনী
লাজুক চোখ তুলে আজও তো চাহিনি,
কী মায়া আছে ঐ সেগুন-শাখাতে৷
Related Articles
পরের অধীন=স্বাধীন
তুমি এসেছ বলে হে স্বাধীনতা- ছাপ্পান্ন হাজার বর্গ মাইলজুরে ছিয়ানব্বই কিংবা তারও বেশি দেশপ্রেমিকের ঘনঘটা। তোমার আবির্ভাবেই হেসেছে সুবির্দা, সত্যজিৎ, সাগর রুনি! পিছিয়ে নেই সিএনজি কিংবা বাস চালোকেরাও; দিয়েগেছে তোমায় আগমনি অর্ঘ, তোমার কারণেই হেসেছে বুয়েট ঢাবির ছাত্ররা, রক্তের দামে কিনেছে অসময়ে স্বর্গ। তুমি এসেছ বলে হে স্বাধীনতা – ৩০৬ টি হাড়ে আজ বেড়ী পরানোর […]
দশদিগন্তগামী
অনবরত বদলে যাচ্ছে যাওয়া, আমি আদম, আমি আমার হাওয়া। অনবরত বদলে যাচ্ছে তনু, আমি মনু, আমি মনুর অণু। অনবরত বদলে যাচ্ছে ঘ্রাণ, আমি কুরু, আমি ক্ষেত্র, আমিই পরিত্রাণ। এলেই যদি, যাচ্ছো কোথায় ফের? বাড়ির পরে বাড়ি আমার ঢের। হাতেপায়ে নেই জুতো, দস্তানা। আসছি আমি, যাচ্ছি আমি, দশদিগন্তগামী; আমিই আমার ট্রেন-ঠিকানা, আমিই আস্তানা।
আনন্দেরই সাগর থেকে
আনন্দেরই সাগর থেকে এসেছে আজ বান। দাঁড় ধরে আজ বোস্ রে সবাই, টান রে সবাই টান্। বোঝা যত বোঝাই করি করব রে পার দুখের তরী, ঢেউয়ের ‘পরে ধরব পাড়ি যায় যদি যাক প্রাণ । আনন্দেরই সাগর থেকে এসেছে আজ বান। কে ডাকে রে পিছন হতে, কে করে রে মানা, ভয়ের কথা কে বলে আজ– ভয় […]

