আদি সত্যের পাশ দিয়ে একটি নদী বইছিল
আমি সামান্য মানুষ, নদীকে বললাম, থামো
আর দেখো, উতরোল জলস্রোতে
কাঁপতে কাঁপতে নিশ্চল সত্য
কত অনায়াসে ডুবে গেল।
নিমজ্জিত সত্যের ওপর এখন কালান্তক
ঢেউয়ের বুদবুদ। পাখি উড়ছে
কোয়াক কোয়াক করে ডাকছে।
একটি যাযাবর হাঁস। একটি মাঝি
পালের দড়িছড়া ঠিক করতে করতে
গাইল ‘মনমাঝি তোর বৈঠা নেরে
আমি আর বাইতে পারলাম না।’
দেখলাম
বানের জল এমন ঘোলা যে,
হারিয়ে যাওয়া নাকফুলের হদিস করতে
আজ আর কেউ নদীতে নামবে না।
Related Articles
মেঘদুত
পাশের ঘরে একটি মেয়ে ছেলে-ভুলানো ছড়া গাইছে, সে ক্লান্ত সুর ঝ’রে-যাওয়া পাতার মতো হাওয়ায় ভাসছে, আর মাঝে মাঝে আগুন জ্বলছে অন্ধকার আকাশের বনে | বৃষ্টির আগে ঝড়, বৃষ্টির পরে বন্যা | বর্ষাকালে, অনেক দেশে যখন অজস্র জলে ঘরবাড়ি ভাঙবে, ভাসবে মূক পশু ও মুখর মানুষ, শহরের রাস্তায় যখন সদলবলে গাইবে দুর্ভিক্ষের স্বেচ্ছাসেবক, তোমার মনে তখন […]
তাপমাত্রা
আমি তোমার বাসায় এক হাঁড়ি শীত পাঠিয়ে দেবো, তুমি শীতপিঠা ভেবে ঢাকনা খুলতেই শীতের কুন্ডুলী অজগরের মতো তোমার কামিজের তলা দিয়ে ঢুকে যাবে অন্ধকার শরীরে, যেখানে যেখানে উত্তাপ লুকিয়ে আছে ছড়ানো-ছিটানো খুচরা পয়সার মতো, সেগুলো গিলে খাবে গোগ্রাসে, ঠান্ডা কুয়াশায় ঢেকে যাবে তোমার মায়াবি স্তন, ফালি ফালি শীত শুয়ে পড়বে ঠোঁটের চাদরে ভুল করে তুমি […]
যদি নির্বাসন দাও
যদি নির্বাসন দাও, আমি ওষ্ঠে অঙ্গুরি ছোঁয়াবো আমি বিষপান করে মরে যাবো! বিষন্ন আলোয় এই বাংলাদেশ নদীর শিয়রে ঝুঁকে পড়া মেঘ প্রান্তরে দিগন্ত নিনির্মেষ- এ আমারই সাড়ে তিন হাত ভূমি যদি নির্বাসন দাও, আমি ওষ্ঠে অঙ্গুরি ছোঁয়াবো আমি বিষপান করে মরে যাবো। ধানক্ষেতে চাপ চাপ রক্ত এইখানে ঝরেছিল মানুষের ঘাম এখনো স্নানের আগে কেউ কেউ […]

