নিজের মাঝেই লুকোতে চাই নিজেই আমি
কই লুকোবো আড়াল খুঁজি, অস্তগামী
আলোর গোলক নামছে নিচে, নীল পিরিচে
ডিমের শোভা দেখছি বসে; অনেক দূরে তারা খসে
মিলিয়ে গেল অস্তাচলে।
হঠাত্ শুনি নাম ধরে কে ডাকছে আমায়?
এই তো আমি এই পৃথিবীর একটি কোণে
দাঁড়িয়ে আছি সঙ্গোপনে।
গোপনও নয়, আলোর নিচে খুঁজছি আমি
হারিয়ে যাওয়া চাবি আমার। সেই চাবিতে
খুলবো তালা, দাবি আমার।
আমার কানে ঠোঁট লাগিয়ে বললো কারা
Related Articles
ভর দুপুরে
মেঘনা নদীর শান্ত মেয়ে তিতাসে মেঘের মত পাল উড়িয়ে কী ভাসে! মাছের মত দেখতে এ কোন পাটুনি ভর দুপুরে খাটছে সখের খাটুনি। ওমা এ-যে কাজল বিলের বোয়ালে পালের দড়ি আটকে আছে চোয়ালে আসছে ধেয়ে লম্বা দাড়ি নাড়িয়ে, ঢেউয়ের বাড়ি নাওয়ের সারি ছাড়িয়ে। কোথায় যাবে কোন উজানে ও-মাঝি আমার কোলে খোকন নামের যে-পাজি হাসেছ, তারে নাও […]
নেলকাটার
সুখ নেইকো মনে নেলকাটারটা হারিয়ে গেছে হলুদ বনে বনে। সাত বছর সাঁতার কাটিনি সমুদ্রের নীল শাড়ির আমিষ অন্ধকারে দশ বছর আগে শেষ ছুয়েছি পাহাড়ের স্তনচূড়া মাদল বাজিয়ে কতবার ডেকেছে হৈ-হল্লার জঙ্গল, যাইনি। আলজিভে উপুড় করে দিয়েছে মাতাল-হওয়ার কলসী, খাইনি। যাবার মধ্যে গত ডিসেম্বরে সাঁচী হাজার বছর পরে আবার দেখা যক্ষিনীদের সঙ্গে, হাসি ঠাট্টা-গল্পো। কিন্তু নেলকাটার […]
কেন বলেছিলাম
পরমাণু-দেশে নিরস্ত্রীকরণ নিয়ে কথা বলতে চাই। বেয়োনেট উঁচিয়ে আমার অস্থি-মজ্জা পাহারা দেবে, এটাই তবে সাংবিধানিক? কীভাবে গর্দান নেবে, ভাবছো? তুমি কি সেই অস্ত্রধারী, আধিকারিক? আজ রাতে পাখিদের উৎসব চলছিল আমন্ত্রিত আমাকে একটি খড়কুটো দিল, তাই নিয়ে উৎসাহে মেতে উঠি −লক্ষ করি, চারপাশে বিরুদ্ধ ভ্রুকুটি নিরস্ত্রীকরণে কেন আমি পাখির সঙ্গ নিয়েছিলাম কেন বলেছিলাম, চাই বনজঙ্গলঘেরা একটি […]

