অন্যান্য

জাপানে মেশিন রিডেবল পাসপোর্ট (MRP) সংক্রান্ত

mrpMACHINE READABLE PASSPORT (MRP)

মার্চ ২০১৪ র শেষার্ধ থেকে টোকিওস্থ বাংলাদেশ দুতাবাস কতৃক মেশিন রিডেবল পাসপোর্ট(MRP) প্রদান শুরু হয়েছে ।
বিদেশ ভ্রমনের ক্ষেত্রে হাতে লেখা পাসপোর্টের মেয়াদ ২০১৫ সালের মার্চ এ শেষ হতে যাচ্ছে সে কারনে বর্তমানে হাতে লিখা পাসপোর্টকে মেশিন রিডেবল পাসপোর্ট(MRP) এ পরিবর্তনের বাধ্যকতা রয়েছে। ইতিমধ্যে বেশ কয়েকটি দেশে হাতে লিখা পাসপোর্টে ভিসা প্রদান বন্ধ করে দিয়েছে । হাতে লেখা পাসপোর্টধারীদেরকে মেয়াদ শেষ হওয়ার আগে মেশিন রিডেবল পাসপোর্ট(MRP) এ পরিবর্তন করার উপদেশ দেওয়া হচ্ছে।
মেশিন রিডেবল পাসপোর্ট(MRP) এ পরিবর্তন সংক্রান্ত পদক্ষেপ সমুহঃ
১। অনলাইন আবেদন(Online Application)
www.passport.gov.bd এ সাইটে মেশিন রিডেবল পাসপোর্ট(MRP) এর আবেদন করুন ।আবেদন এর প্রিন্ট কপি নিন ।
২। সাক্ষাতকারঃ
অনলাইনে আবেদন সম্পন্ন করার পর বাংলাদেশ দুতাবাসের কনসুল্যার বিভাগে যোগাযোগ করে সাক্ষাতকারের তারিখ ও সময় নিন । 03-5704-0216 নম্বরে ফোন করে মেশিন রিডেবল পাসপোর্ট(MRP) সংক্রান্ত সকল আনুষ্টানিকতা সম্পন্ন করার জন্য যোগাযোগ করুন ।
৩। ফি সংক্রান্তঃ
সাক্ষাতকারের জন্য দুতাবাসে গমনের পুর্বে বাংলাদেশ দুতাবাস এর জাপান পোষ্ট ব্যাংকের হিসাবে প্রয়োজনীয় ফি পরিশোধান্তে রশিদ সংগ্রহ করুন । উল্লেখ্য সকল ফি অফেরত যোগ্য।
পাসপোর্ট ফিঃ
সাধারন পাসপোর্টঃ ১০০০০(দশ হাজার) ইয়েন।
ছাত্র/ছাত্রীঃ ৪০০০(চার হাজার)ইয়েন।
জাপান পোষ্ট ব্যাংকে বাংলাদেশ দুতাবাসের হিসাবের নাম (Account Name)ঃ EMBASSY OF BANGLADESH
হিসাব নম্বর (Account Number): 10080-73796751
৪। প্রয়োজনীয় কাগজ পত্র সমুহঃ
কনসুল্যার বিভাগে সাক্ষাতকারের সময় নিম্নলিখিত কাগজ পত্র দাখিল করুন।
-অনলাইন আবেদন পত্রের কপি।
– জাতীয় পরিচয় পত্র অথবা ১৭ ডিজিটের জন্ম নিবন্ধন সনদ । ( জন্ম নিবন্ধন ইতিমধ্যে সম্পন্ন করা না হলে দুতাবাসের মাধ্যমে জন্ম নিবন্ধন করা যাবে । এখানে উল্লেখ্য জাতীয় পরিচয় পত্র বা জন্ম
নিবন্ধন সনদের ১৭ ডিজিটের তথ্য না থাকলে অনলাইন আবেদন সম্পন্ন করা যায় না )।
-পুর্ববর্তী পাসপোর্টের ১ থেকে ৭ পৃষ্টার কপি ।
-55X45mm আকারের ছবি ২টি । অনুর্ধ পনের বছরের আবেদন কারীকে পিতা বা মাতার 30X25mm আকারের ১ কপি অতিরিক্ত ছবি সংযুক্ত করুন।
-ফি জমা সংক্রান্ত রশিদ বা অনুলিপি।
উপরোক্ত কাগজপত্র সহ ছবি,আঙ্গুলের ছাপ,স্বাক্ষরের জন্য আবেদনকারীকে স্বশরীরে দুতাবাসে উপস্থিত হতে হবে মেশিন রিডেবল পাসপোর্ট(MRP) এর জন্য এটি বাধ্যতামুলক ।
৫। আবেদনগ্রহন সম্পন্ন হওয়ার পর আবেদনকারীকে কনস্যুলার বিভাগ কতৃক একটি ডেলিভারি স্লিপ প্রদান করা হবে (এই স্লিপটি সংরক্ষন করুন ) ।
৬। তথ্য সমুহ মেশিন রিডেবল পাসপোর্ট(MRP)ছাপানোর জন্য ঢাকায় প্রেরন করা হবে ।
৭। মেশিন রিডেবল পাসপোর্ট(MRP) জরুরী ভিত্তিতে প্রদানের কোন ব্যবস্থা নেই । জাপানে সকল আনুষ্টানিকতা সম্পন্নের পর ঢাকা থেকে পাসপোর্ট ছাপানো হবে তারপর বিশেষ ব্যবস্থায় টোকিওস্থ বাংলাদেশ দুতাবাসে পাঠানো হবে । মেশিন রিডেবল পাসপোর্ট(MRP)এর এসকল কার্যাদি সম্পন্ন করতে ৪ সপ্তাহ সময় প্রয়োজন। কনস্যুলার বিভাগে আবেদন জমা দানের পর ৪ সপ্তাহের মধ্যে পাসপোর্ট ডেলিভারি দেওয়ার একটি তারিখ প্রদান করা হবে । ঢাকা থেকে ছাপানো পাসপোর্ট প্রাপ্তির পর দুতাবাসের কনস্যুলার বিভাগ আবেদনকারীর সাথে ফোনে যোগাযোগ করবেন ।
যোগাযোগের পর পুর্ববর্তী পাসপোর্ট এবং ডেলিভারি স্লিপ সহ স্বশরীরে কনস্যুলার বিভাগে যেতে হবে।

মেশিন রিডেবল পাসপোর্ট(MRP) সংক্রান্ত অতিরিক্ত তথ্যের জন্য 080 4927 8234 নম্বর বা manzu_lucky@yahoo.com এ যোগাযোগ করুন ।
অনলাইন আবেদন সংক্রান্ত সাহায্যের জন্য যোগাযোগ করুনঃ
admin@olpokotha.com
admin@setubondhon.com

মিতা
মিতা
কোথায় যে যাই,কী যে চাই কিছুই বুঝতে পারি না। কোনব্যাপারেই মনসংযোগ করতে পারি না।কী কোন কাজে,কী কোন যায়গাতে,কী কোন পুরুষ বা নারীতে আদৌ একনিষ্ট হতে পারি না। গন্তব্যে পৌঁছে গেলেই মনে হয় এখানে তো চাইনি আসতে।তাই পৌঁছে আবার রওনা হই,কোথায় যাব,যেতে চাই তা না জেনেই। যেখানে আদর পাই, ভালোবাসা পাই, যত্ন পাই, যেখানে প্রাধান্য পাই; ঠিক সেখান থেকেই ভালোবাসার, সন্মানের, আঙ্গুল থেকে আঙ্গুল ছাড়িয়ে নিয়েই আমি অন্যত্র দৌঁড়ে যাই,অন্যত্র পৌঁছে আবার দৌড়াই। ফিরে যখন যাই সেই নিশ্চিত উষ্ণতার দিকে তখন পৌঁছে দেখি আমার আগেই সেখানে পৌঁছে গেছে শীতের হিমেল রাত। দিন ফেলে রাতে দৌড়াই; রাত ফেলে দিনে। শরীর ফেলে মনে দৌড়াই; মন ফেলে শরীরে।সব পাই,আবার কিছুমাত্রও পাই না।