বাংলায় ব্লগ লিখতে গিয়ে খুব মজা লাগছে । ব্লগ নয় শুধু কম্পিউটার বাংলা লিখা ও ছিল স্বপ্নের মত ! অনেক এর কাছে ব্যাপার টা হাস্যকর মনে হতে পারে । কারন আমি কম্পিউটার এর ব্যবহার শুরু করি ভিন্ন ভাষা র অপারেটিং সিষ্টেম দিয়ে । যা ইংরেজী নয় । জাপানীজ অপারেটিং সিষ্টেম । ২০০০, এম ই, এক্স পি , কোনো সিষ্টেম এ বাংলা লিখা এত সহজ ছিল না , ভিস্তা আসার পর আমার মন এত ভাল হল যে বলতে ইচ্ছা হচ্ছিল ,আমার মন কেমন করে । মজার ব্যপার হল কি বোর্ড মুখস্ত করার ঝামেলা নেই ,আরো সুবিধা হল ফনেটিক এ বাংলা লিখা যায় , অনেকের কাছে ফনেটিক শব্দটি অপরিচিত হলে ও আমরা অনেক এ ফনেটিক ব্যবহার করে ইয়াহু ,এম এস এন , পালটক ,চ্যাট করি।চ্যাট করার সময় আমরা বাংলা শব্দ ইংরেজী বর্নমালা তে লিখে থাকি , এই ভাবে আপনি যে কোন ভাষার কি বোর্ড, অপারেটিং সিস্টেম থেকে বাংলা লিখতে পারি । এ ব্যাপারে কোন সহায়তা লাগলে লিখবেন । আর একটি কথা বলি আমি এই লেখাটি লিখছি উইন্ডোজ বিস্তা র জাপানীজ অপারেটিং সিষ্টেম আর জাপানী কি বোর্ড থেকে, উইন্ডোজ এক্স পি তে ও আপনি ফনেটিক ব্যবহার করতে পারবেন !
Related Articles
বিশ্ব বালু ভাষ্কর্য উৎসব ২০০৯
বিশ্ব বালু ভাষ্কর্য উৎসব ২০০৯ (World sand art festival 2009) গত মাসে কক্সবাজারে হয়ে গেল বালু ভাষ্কর্য উৎসব । সে নিয়ে ব্লগে কিছু লেখা পড়েছি । তেমনি জাপানের তত্তরি প্রিফেকচার (Tottori Prefecture)এ অনুষ্টিত হচ্ছে বিশ্ব বালু ভাষ্কর্য উৎসব ২০০৯ । উৎসব শুরু হয়েছে এপ্রিল মাসের ১৮ তারিখ থেকে চলবে ৩১শে মে পর্যন্ত । এখানে উৎসব […]
ওয়েব সাইটে বাংলা ফন্ট
যে কোন ব্যাবসাতেই ক্রেতার ইচ্ছাকেই প্রাধান্য দিতে হয় । আমরা যারা ওয়েব নিয়ে কাজ করি তাদেরকে এরকম অনেক মজার বিষয়ের সন্মুক্ষীন হতে হয় । আমার কিছু অভিজ্ঞতা নিয়ে ব্লগ লিখতে বসেছি ,আজ আমি ফন্ট বিষয় নিয়ে লিখব । এখন থেকে দশ বছর আগে ২০০৫ এ বাংলায় একটা সাইট করার অনুরোধ পাই । বাংলাতে ওয়েব সাইটে […]
সাহিত্যের রাষ্ট্রবিরোধিতা
কবিতা না লিখলেও প্লেটো যে একজন কবি ছিলেন তা তাঁর গদ্য রচনার পরতে পরতে প্রমাণিত। উপমায়, রূপকে, শব্দচয়নে ওই দার্শনিক তাঁর অন্তর্গত কবির কল্পনা ও সৌন্দর্যবৃদ্ধি উভয়কেই ব্যবহার করে গেছেন। ব্যক্তিগত জীবনে কবিতার গুণ ও আবেদন তিনি যে জানতেন তাতে সন্দেহ করার অবকাশ নেই। কিন্তু তিনি তাঁর আদর্শ রাষ্ট্রে কবিদের জন্য কোনো জায়গা রাখেননি। জায়গা […]

