অন্যান্য

এলেবেলে-৩৩

আমি জানি না তুমি আমার কাছে কি চাও ?
কদিন ক্রমাগত তোমার আলাপ এ তোমার নতুন নতুন পরিকল্পনার কথা শুনলাম ।মাঝে মাঝে এও ভাবি ইচ্ছা করেই কি তুমি আমাকে তোমার এগিয়ে যাওয়া শোনাতে চাও । বিশ্বাস করো তোমার সাফল্য আমাকে ঈর্ষান্বিত করে না, আমি চাই তুমি আরো এগিয়ে যাও, তুমি জানতে চেয়েছ আমি কি করব এরপর ।
শুধু স্বপ্ন দিয়ে কিছু হয় না তার জন্য সামর্থ্যও প্রয়োজন । আমার সেসব কিছুই নেই, জানি একথা কেঊ বিশ্বাস করবে না একমাত্র তুমি ছাড়া, এও জানি আমার এ লেখা তুমি পড়বে না।দরকারও নেই। তুমি তোমার মতোই থাক ,আমি আমার মতো ।
আমার কিছু স্বপ্ন ছিল
স্বপ্নে দেখা নারী তার স্বপ্ন পুরে বাড়ি
…।
আমি স্বপনে তাহারে কুড়ায়ে পেয়েছি রেখেছি স্বপ্নে …
যা পেয়েছি তাই বা কম কি ?
পেতে পেতে লোভী হয়ে যাই ।

মিতা
মিতা
কোথায় যে যাই,কী যে চাই কিছুই বুঝতে পারি না। কোনব্যাপারেই মনসংযোগ করতে পারি না।কী কোন কাজে,কী কোন যায়গাতে,কী কোন পুরুষ বা নারীতে আদৌ একনিষ্ট হতে পারি না। গন্তব্যে পৌঁছে গেলেই মনে হয় এখানে তো চাইনি আসতে।তাই পৌঁছে আবার রওনা হই,কোথায় যাব,যেতে চাই তা না জেনেই। যেখানে আদর পাই, ভালোবাসা পাই, যত্ন পাই, যেখানে প্রাধান্য পাই; ঠিক সেখান থেকেই ভালোবাসার, সন্মানের, আঙ্গুল থেকে আঙ্গুল ছাড়িয়ে নিয়েই আমি অন্যত্র দৌঁড়ে যাই,অন্যত্র পৌঁছে আবার দৌড়াই। ফিরে যখন যাই সেই নিশ্চিত উষ্ণতার দিকে তখন পৌঁছে দেখি আমার আগেই সেখানে পৌঁছে গেছে শীতের হিমেল রাত। দিন ফেলে রাতে দৌড়াই; রাত ফেলে দিনে। শরীর ফেলে মনে দৌড়াই; মন ফেলে শরীরে।সব পাই,আবার কিছুমাত্রও পাই না।