আপন আলোয় আমি নেমে আসি তোমার দক্ষিণে
যেমন সূর্যাস্ত এসে ঘিরে নেয় মন্দির, বটতলা
গ্রামান্তে মন্থর দিন নতজানু নদীর কিনারে
এই প্রেম, আমাদের ভালোবাসা।
যদি বলো ব্যক্তিগত, তবে তাই; এরই তো বীজের মধ্যে দশ দিক ঘুরে আসা
নিজেরই ধরনে আমি তাপ রেখে সবার দুহাতে
‘ভালো আছো? বন্ধু, ভালো আছো?’
অনেকেই ভালো নেই, ফিরে চলে আসি সংগোপনে।
নির্জন মন্দির খোলা, পায়ে উড়ে পড়ে শীর্ণ পাতা
আমার অস্ফুট আভা অন্ধকার তোমার অন্দরে
সমস্ত আকাশ আজ তাপ রেখে গেছে ওই দেহে
এই প্রেম, আমাদের ভালোবাসা।
Related Articles
তোমাকে পছন্দ করি স্থির
অনুবাদ:চয়ন খায়রুল হাবিব তোমাকে পছন্দ করি এক্কেবারে স্থির এমনটা য্যনো তুমি আসলে নেই আমাকে শুনতে পাচ্ছ দুর থেকে, কিন্তু আমার গলার স্বর তোমাকে ছুচ্ছে না তোমার চোখগুলো কোথায় য্যনো উড়ে গেছে তোমার মুখ তালামারা চুমুর সিলগালায় সবকিছুতেই আমার আত্মা তুমি আবার আমার সবকিছুতেই আমার আত্মার স্বপ্নের প্রজাপতি এবং তুমি “বিশন্নতা” নামক শব্দটার ধারক ও বাহক […]
ঈশ্বর
কে তুমি খুঁজিছ জগদীশ ভাই আকাশ পাতাল জুড়ে’ কে তুমি ফিরিছ বনে-জঙ্গলে, কে তুমি পাহাড়-চূড়ে? হায় ঋষি দরবেশ, বুকের মানিকে বুকে ধ’রে তুমি খোঁজ তারে দেশ-দেশ। সৃষ্টি রয়েছে তোমা পানে চেয়ে তুমি আছ চোখ বুঁজে, স্রষ্টারে খোঁজো-আপনারে তুমি আপনি ফিরিছ খুঁজে! ইচ্ছা-অন্ধ! আঁখি খোলো, দেশ দর্পণে নিজ-কায়া, দেখিবে, তোমারি সব অবয়বে প’ড়েছে তাঁহার ছায়া। শিহরি’ […]
একটি হারানো প্রেম
তুমি যখন ফুল কুড়াতে যেতে পুকুর-পাড়ে বকুল গাছের তলে, আমি তোমায় ঝরা বকুল সেজে টেনে নিতেম পুকুরভরা জলে। তুমি বুঝতে পারতে না সেই খেলা, বকুলবেশে ডাক দিয়েছে কে যে! তখন তুমি সাঁতারও জানতে না। তোমার প্রণয় ভিক্ষা পাব ভেবে, আমি তোমায় দীক্ষা দিয়েছিলাম। তুমি এখন নিজেই বকুল গাছ, তৈরি হচ্ছো ফুল ফোটাবে বলে। তাইতো তুমি […]

