কবিতা

অদ্ভুদ জীবনের ছবি

আজি এ অদ্ভুদ জীবনের ছবি

আমি এঁকে চলি বারে বারে

জীবনের শত রঙ হাতে

তবুএ রঙে ডোবেনি

               -মোর তুলি

যে ছবি এঁকেছি আগে

সে কবে ধুয়ে মুছে গেছে

তাই এঁকে চলি বারে বারে

জানি এও যাবে মুছে

          -এ জীবনের সাথে

আমার এই অদ্ভুদ  ছবি

কবে গেছে মিশে জীবনের সাথে

শেষ হয়েও রয়ে যাবে সব ই

যদি কোনো দিন হাতে

             -তুলে নাও তুলি

শত রঙে রঙিও না

আমি যে শুধু তোমার রঙেতে রঙি

সে রঙ যদি না দাও তুমি

হতে প্রস্তুত আমি

           -অদ্ভুদ জীবনের ছবি

সুমন কুমার সাহু
All Poems post © Suman Kumar Sahu . All Rights Reserved . Unauthorized use or reproduction for any reason is prohibited. Copyright @ "কবিতা তোমাকে (Kabita Tomake)"
https://www.facebook.com/kabita.tomake