যে শাদা দেখি ঐ বকের পাখাতে
সে রঙ চায় ওকি আকাশে মাখাতে
বোঝে না পাখি সে কি নীলের শিথানে
কী ফুল ফুটে আছে আকাশে-বিতানে?
আলেয়া ঝিকিমিকি সন্ধ্যারাতে
যে নদী বয়ে যায় মনের অতলে
কে গোনে ঢেউ তার রূপালি সে জলে৷
কে অাঁকে বনে ঐ সবুজ কাহিনী
লাজুক চোখ তুলে আজও তো চাহিনি,
কী মায়া আছে ঐ সেগুন-শাখাতে৷
Related Articles
তুমি আর তোমার ক্যাডার
১ দলে দলে মোটর বাইকে ঢুকে পড়ে কারা ঢুকে পড়ে ভোর বেলা কারা ঢুকে পড়ে জানা যায় না কিন্তু তারই পরে এ গ্রামে, ও গ্রামে, ঘরে ঘরে অবাধে কৃষক-রক্ত ঝরে জাগ্রত কৃষক রক্ত ঝরে ২ অস্ত্র প্রয়োগের অধিকারী তুমি আর তোমার ক্যাডার আমরা শুধু খুন হতে পারি মুখ বুজে খুন হতে পারি এই একমাত্র অধ
আমরা আবহমান ধ্বংস ও নির্মানে
মাঝে মাঝে তোমার সেই প্রিয় কবিকে ভীষন ঈর্ষা করতে ইচ্ছে করে আমার । আমার প্রিয় কবি ,কার কথা বলছো তুমি ? তোমার প্রথম চিঠির শিরোনামায় টাঙ্গিয়ে দিয়েছিলে যার কোটেশান । সেই কবেকার কথা, খোঁটা দিয়ে খুব সুখ পাচ্ছ বুঝি ? কাকের পিঠে ময়ুর পিচ্ছের মতো একাডেমী তাঁর গলায় মালা পড়িয়ে দিলো যেদিন তারপর থকেই বিসর্জনের […]
সম্প্রদান
৫২. সম্প্রদান ভাদ্রের বর্ধিত আষাঢ়ে সখ্য হয়েছিলো। সে প্রথম, সে আমার শেষ। পথে ও প্রান্তরে, ঘরে, দিতে রাতে, মাসে ও বছরে সমস্ত সাম্রাজ্য জুড়ে সে আষাঢ় অতোটা ভেজাবে আমি ভাবিনি কসম। আমার সকল শ্রমে, মেধা ও মননে নিদারুণ নম্র খননে কী নিপুণ ক্ষত দেখো বানিয়েছে চতুর আষাঢ়। একদিন সব কিছু ছিলো তোর ডাক নামে, পোড়ামুখী […]

