বর্ষণে আনন্দে যাও মানুষের কাছে—
নিরন্তর ঝ’রে যাও অঝোর ধারায়;
করুণায় আর্দ্র হয়ে মানবমণ্ডলে
মিশে যেতে বাঞ্ছা হলে পূত ধারাজলে
সিক্ত হতে হয়—হও অবিচল-মনে;
(দ্বিধাদ্বন্দ্বে ভুগবে জানি নাগরিক জন!)
তোমার জল্লাদ-মন দ্রবীভূত হবে—
করুণায় হবে সিক্ত নবধারাজলে!
আর্দ্র হবে পোড়োজমি বর্ষণে-বর্ষণে,
খরার প্রকোপ আছে ভূ-বাঙ্গালা জুড়ে—
উর্বরতা নিঃশেষিত জরায়ু-প্রান্তরে।
চতুর্দিকে পরিব্যাপ্ত খরা, শুধু খরা!
বর্ষায় বর্ষণ চাই মননে মেধায়—
শস্যের প্রান্তরে আর প্রতি ঘরে-ঘরে,
জীবনে ‘জীবন’ চাই—যুগলে-যুগল
বর্ষণের ধারাপাত, অপার বর্ষণে।
এই ঋতু মাঙ্গলিক—ময়ূর-আনন্দে
মাতো কৃষিসভ্যতার সকল সন্তান।।
Related Articles
গোধূলির গান
জানি না ক্লান্তির আর্তি ছাড়া অন্য কোনো ধ্বনি ছিল কি না সন্ধ্যার নদীর স্বরে কে যেন মন্ত্রের মতো উচ্চারণ করে কবেকার ভুলে যাওয়া নাম। দেবতার মতো তবু মন্ত্র ছড়ায় প্রাচীন দেবদারুগাছ! একবার ফিরে যাই, ফিরে আসি বধ্যভূমিতে আবার আমার বিপন্ন সংগীত মাড়িয়ে মাড়িয়ে হন্তারকেরা নিরাপদে হেঁটে যায়। এবং হঠাৎ একটি অচেনা পাখি দ্যুলোক-ভূলোকজুড়ে বারবার রটিয়ে […]
প্রতীক্ষা
কেটে যায় দিনগুলো তার আসার প্রতীক্ষায় তবুও সে যে আসেনা জীবনের আঙ্গিনায় কত আশা , কত বেদনা ঘিরে আছে তাকে কুয়াশা ভরা পথে দুজনে হেটেছিলাম হাত ধরে ….. কত স্মৃতি ,কত টুটে যাওয়া স্বপ্ন সবই যে তাকে ঘিরে আসা যাওয়া সেই প্রেমের হাওয়া অভিমান আর আদরের সুরে ভরা …… চেয়ে থকি সেই পথ চেয়ে নীরবে […]
ভালবাসার সময় তো নেই
ভালবাসার সময় তো নেই ব্যস্ত ভীষন কাজে, হাত রেখো না বুকের গাড় ভাজে। ঘামের জলে ভিজে সাবাড় করাল রৌদ্দুরে, কাছএ পাই না, হৃদয়- রোদ দূরে। কাজের মাঝে দিন কেটে যায় কাজের কোলাহল তৃষ্নাকে ছোয় ঘড়ায় তোলা জল। নদী আমার বয় না পাশে স্রোতের দেখা নেই, আটকে রাখে গেরস্থালির লেই। তোমার দিকে ফিরবো কখন বন্দী আমার […]

