তোমারেই করিয়াছি জীবনের ধ্রুবতারা,
এ সমুদ্রে আর কভু হব নাকো পথহারা।
যেথা আমি যাই নাকো তুমি প্রকাশিত থাকো,
আকুল নয়নজলে ঢালো গো কিরণধারা ॥
তব মুখ সদা মনে জাগিতেছে সংগোপনে,
তিলেক অন্তর হলে না হেরি কূল-কিনারা।
কখনো বিপথে যদি ভ্রমিতে চাহে এ হৃদি
অমনি ও মুখ হেরি শরমে সে হয় সারা।
Related Articles
তোমার সুর শুনায়ে যে ঘুম ভাঙাও সে ঘুম আমার রমণীয়–
তোমার সুর শুনায়ে যে ঘুম ভাঙাও সে ঘুম আমার রমণীয়– জাগরণের সঙ্গিনী সে, তারে তোমার পরশ দিয়ো ॥ অন্তরে তার গভীর ক্ষুধা, গোপনে চায় আলোকসুধা, আমার রাতের বুকে সে যে তোমার প্রাতের আপন প্রিয় ॥ তারি লাগি আকাশ রাঙা আঁধার-ভাঙা অরুণরাগে, তারি লাগি পাখির গানে নবীন আশার আলাপ জাগে। নীরব তোমার চরণধ্বনি শুনায় তারে আগমনী, […]
তোমায় কিছু দেব ব’লে চায় যে আমার মন
তোমায় কিছু দেব ব’লে চায় যে আমার মন, নাই-বা তোমার থাকল প্রয়োজন ।। যখন তোমার পেলেম দেখা, অন্ধকারে একা একা ফিরিতেছিলে বিজন গভীর বন । ইচ্ছা ছিল একটি বাতি জ্বালাই তোমার পথে, নাই-বা তোমার থাকল প্রয়োজন ।। দেখেছিলেম হাটের লোকে তোমারে দেয় গালি, গায়ে তোমার ছড়ায় ধূলাবালি । অপমানের পথের মাঝে তোমার বীণা নিত্য বাজে […]
ফিরবে না তা জানি, তা জানি–
ফিরবে না তা জানি, তা জানি– আহা, তবু তোমার পথ চেয়ে জ্বলুক প্রদীপখানি॥ গাঁথবে না মালা জানি মনে, আহা, তবু ধরুক মুকুল আমার বকুলবনে প্রাণে ওই পরশের পিয়াস আনি॥ কোথায় তুমি পথভোলা, তবু থাক্-না আমার দুয়ার খোলা। রাত্রি আমার গীতহীনা, আহা, তবু বাঁধুক সুরে বাঁধুক তোমার বীণা– তারে ঘিরে ফিরুক কাঙাল বাণী॥ রাগ: ভৈরব-কীর্তন তাল: ষষ্ঠী রচনাকাল (বঙ্গাব্দ): পৌষ, ১৩২৯ রচনাকাল (খৃষ্টাব্দ): 1923 […]

