দুজনে দেখা হল মধুযামিনী রে–
কেন কথা কহিল না, চলিয়া গেল ধীরে॥
নিকুঞ্জে দখিনাবায় করিছে হায়-হায়,
লতাপাতা দুলে দুলে ডাকিছে ফিরে ফিরে॥
দুজনের আঁখিবারি গোপনে গেল বয়ে,
দুজনের প্রাণের কথা প্রাণেতে গেল রয়ে।
আর তো হল না দেখা, জগতে দোঁহে একা–
চিরদিন ছাড়াছাড়ি যমুনাতীরে॥
Related Articles
সখী প্রতিদিন হায় এসে ফিরে যায় কে
সখী, প্রতিদিন হায় এসে ফিরে যায় কে। তারে আমার মাথার একটি কুসুম দে॥ যদি শুধায় কে দিল কোন্ ফুলকাননে, মোর শপথ, আমার নামটি বলিস নে॥ সখী, সে আসি ধুলায় বসে যে তরুর তলে সেথা আসন-বিছায়ে রাখিস বকুলদলে। সে যে করুণা জাগায় সকরুণ নয়নে– যেন কী বলিতে চায়, না বলিয়া যায় সে॥ sakhi-pratidin-haye-eshe-phire-jai
অনেক কথা বলেছিলেম কবে তোমার কানে কানে
অনেক কথা বলেছিলেম কবে তোমার কানে কানে কত নিশীথ-অন্ধকারে, কত গোপন গানে গানে॥ সে কি তোমার মনে আছে তাই শুধাতে এলেম কাছে– রাতের বুকের মাঝে তারা মিলিয়ে আছে সকল খানে॥ ঘুম ভেঙে তাই শুনি যবে দীপ-নেভা মোর বাতায়নে স্বপ্নে পাওয়া বাদল-হাওয়া ছুটে আসে ক্ষণে ক্ষণে– বৃষ্টিধারার ঝরোঝরে ঝাউবাগানের মরোমরে ভিজে মাটির গন্ধে হঠাৎ সেই কথা […]
আঁধার রাতে একলা পাগল যায় কেঁদে
আঁধার রাতে একলা পাগল যায় কেঁদে। বলে শুধু, বুঝিয়ে দে, বুঝিয়ে দে, বুঝিয়ে দে ॥ আমি যে তোর আলোর ছেলে, আমার সামনে দিলি আঁধার মেলে, মুখ লুকালি– মরি আমি সেই খেদে ॥ অন্ধকারে অস্তরবির লিপি লেখা, আমারে তার অর্থ শেখা। তোর প্রাণের বাঁশির তান সে নানা সেই আমারই ছিল জানা, আজ মরণ-বীণার অজানা সুর নেব […]

