
চোখের আলোয় দেখেছিলেম চোখের বাহিরে।
অন্তরে আজ দেখব, যখন আলোক নাহি রে।।
ধরায় যখন দাও না ধরা
হৃদয় তখন তোমায় ভরা,
এখন তোমার আপন আলোয় তোমায় চাহি রে।।
তোমায় নিয়ে খেলেছিলেম খেলার ঘরেতে।
খেলার পুতুল ভেঙে গেছে প্রলয় ঝড়েতে।
থাক তবে সেই কেবল খেলা,
হোক-না এখন প্রাণের মেলা
তারের বীণা ভাঙল, হৃদয়-বীণার গাহি রে।।
Related Articles
প্রেম এসেছিল নিঃশব্দচরণে।
প্রেম এসেছিল নিঃশব্দচরণে। তাই স্বপ্ন মনে হল তারে– দিই নি তাহারে আসন। প্রেম এসেছিল বিদায় নিল যবে, শব্দ পেয়ে গেনু ধেয়ে। বিদায় নিল যবে, শব্দ পেয়ে গেনু ধেয়ে। সে তখন স্বপ্ন কায়াবিহীন নিশীথতিমিরে বিলীন– দূরপথে দীপশিখা রক্তিম মরীচিকা॥ প্রেম এসেছিল নিঃশব্দচরণে। প্রেম এসেছিল তাই স্বপ্ন মনে হল তারে– দিই নি তাহারে আসন। প্রেম এসেছিল 04 […]
গোধূলিলগনে মেঘে ঢেকেছিল তারা।
গোধূলিলগনে মেঘে ঢেকেছিল তারা। আমার যা কথা ছিল হয়ে গেল সারা॥ হয়তো সে তুমি শোন নাই, সহজে বিদায় দিলে তাই- আকাশ মুখর ছিল যে তখন, ঝরোঝরো বারিধারা॥ চেয়েছিনু যবে মুখে তোলো নাই আঁখি, আঁধারে নীরব ব্যথা দিয়েছিল ঢাকি। আর কি কখনো কবে এমন সন্ধ্যা হবে- জনমের মতো হায় হয়ে গেল হারা॥ godhuli-gagane-meghe
তুমি এ-পার ও-পার কর কে গো ওগো খেয়ার নেয়ে?
তুমি এ-পার ও-পার কর কে গো ওগো খেয়ার নেয়ে? আমি ঘরের দ্বারে বসে বসে দেখি যে সব চেয়ে।। ভাঙিলে হাট দলে দলে সবাই যাবে ঘরে চলে আমি তখন মনে ভাবি আমিও যাই ধেয়ে।। দেখি সন্ধ্যাবেলা ও পার-পানে তরণী যাও বেয়ে। দেখে মন যে আমার কেমন করে, ওঠে যে গান গেয়ে ওগো খেয়ার নেয়ে।। কালো জলের […]

