মোরে ভালোবাসায় ভুলিও না
পাওয়ার আশায় ভুলিও
মোরে আদর দিয়ে তুলিও না
আঘাত দিয়ে তুলিও।।
হে প্রিয় মোর একি মোহ
এ প্রাণ শুধু চায় বিরহ
তুমি কঠিন সুরে বেঁধে আমায়
সুরের লহর দুলিও।।
প্রভু শান্তি চাহে পুরাতে সাধ
আমি চাহি পুড়িতে
সুখের ঘরে আগুন জ্বেলে’
(বঁধু) পথে পথে ঝুরিতে;
নগ্ন দিনের আলোকেতে
চাহি না তোমায় ব’ক্ষে পেতে
তুমি ঘুমের মাঝে স্বপনেতে
হৃদয়-দুয়ার খুলিও।।
Related Articles
প্রিয় এমন রাত যেন যায় না
প্রিয় এমন রাত যেন যায় না বৃথাই পরি চাঁপা ফুলের শাড়ি খয়েরী টিপ, জাগি বাতায়নে জ্বালি আঁখি প্রদীপ, মালা চন্দন দিয়ে মোর থালা সাজাই।। তুমি আসিবে বলে সুদূর অতিথি জাগে চাঁদের তৃষা লয়ে কৃষ্ণা তিথি, কভু ঘরে আসি কভু বাহিরে চাই।। আজি আকাশে বাতাসে কানাকানি, জাগে বনে বনে নব ফুলের বাণী, আজি আমার কথা যেন […]
অনেক ছিল বলার, যদি সেদিন ভালোবাস্তে
অনেক ছিল বলার, যদি সেদিন ভালোবাস্তে অনেক ছিল বলার, যদি সেদিন ভালোবাস্তে। পথ ছিল গো চলার, যদি দু’দিন আগে আস্তে। অনেক ছিল বলার, যদি সেদিন ভালোবাস্তে আজিকে মরন সাগর–স্রোতে, চলেছি দূর পারের পথে আলোর খেয়া হারায় যেথা, আলোর খেয়া হারায় যেথা, সেই আঁধারে ভাসতে অনেক ছিল বলার, যদি সেদিন ভালোবাস্তে। গহীন রাতে ডাকে আমায় এলে […]
ঝিলের জলে কে ভাসালো
ঝিলের জলে কে ভাসালো নীল শালুকের ভেলা মেঘ্লা সকাল বেলা। বেণু-বনে কে খেলে রে পাতা-ঝরার খেলা। মেঘ্লা সকাল বেলা।। কাজল-বরণ পল্লী মেয়ে বৃষ্টি ধারায় বেড়ায় নেয়ে,’ ব’সে দীঘির ধারে মেঘের পানে রয় চেয়ে একেলা। মেঘ্লা সকাল বেলা।। দুলিয়ে কেয়া ফুলের বেণী শাপ্লা মালা প’রে খেল্তে এলো মেঘ পরীরা ঘুম্তী নদীর চরে। বিজলীতে কে দূরে বিমানে […]

