হেলায় ফেলায় দিন কাটিয়ে কোথায় এলাম
নাম জানি না মুখ চিনি না ডাকবো কারে!
কে দেবে গো সাড়া আমায়, মুখটি দেখাও
পার হয়েছি অনেক দূরের পথের রেখা
এখন তবে চাইগো তোমার হঠাৎ দেখা।
আর তো আমার পিছন ফেরার নাই সুবিধা,
এগিয়ে যেতে হবে তবে-
কি আর সামনে বল কী দেখাবে?
আমি কবি, আমায় বল কী শেখাবে
ভালোবাসার কথা আমি লিখছি অনেক
এবার ক্লান্তি, শান্তি, সোহাগ দাও
আমি চলছি কার ইশারায় কার যে ডাকে।
চলতে চলতে বলতে বলতে একটি জীবন
পার হয়েছি তেপান্তরের জীবন মরণ।
এবার আমায় ঠাঁই দিতে চাই, কোন সুদূরের মুখের হাসি
আমি শুধু একলা তোমায় ভালোবাসি।
Related Articles
হে সময়, অশ্বারোহী হও
বিরক্ত নদীর মতো ভুরু কুঁচকে বসে আছে আমাদের কাল। যাচ্ছি যাব, যাচ্ছি যাব এই গড়িমসি করে চূড়ো ভাঙা চাকা ভাঙা রথ যে রকম ঘাড় গুজে ধুলোয় কাতর, সে রকমই শুয়ে বসে আছে। খেয়াঘাটে পারাপার ভুলে-যাওয়া, নৌকার মতন, সময় এখন। মনে হয় সময়ের পায়ে ফুটে গেছে দীর্ঘ পেরেক বা মনসার কাঁটা ছিড়ে গেছে স্ম্যান্ডেলের স্ট্র্যাপ কিংবা […]
জন্ম মৃত্যু জীবনযাপন
মৃত্যু আমাকে নেবে, জাতিসংঘ আমাকে নেবেনা, আমি তাই নিরপেক্ষ মানুষের কাছে, কবিদের সুধী সমাবেশে আমার মৃত্যুর আগে বোলে যেতে চাই, সুধীবৃন্দ ক্ষান্ত হোন, গোলাপ ফুলের মতো শান্ত হোন কী লাভ যুদ্ধ কোরে ? শত্রুতায় কী লাভ বলুন ? আধিপত্যে এত লোভ ? পত্রিকা তো কেবলি আপনাদের ক্ষয়ক্ষতি, ধ্বংস আর বিনাশের সংবাদে ভরপুর… মানুষ চাঁদে গেল, […]
শিশিরভেজা শুকনো খড়
শিশিরভেজা শুকনো খড় শিকড়বাকড় টানছে মিছুবাড়ির জনলা দোর ভিতের দিকে টানছে প্রশাখাছাড় হৃদয় আজ মূলের দিকে টানছে ভাল ছিলুম জীর্ণ দিন আলোর ছিল তৃষ্ণা শ্বেতবিধুর পাথর কুঁদে গড়েছিলুম কৃষ্ণা নিরবয়ব মূর্তি তার, নদীর কোলে জলাপাহার … বনতলের মাটির ঘরে জাতক ধান ভানছে শুভশাঁখের আওয়াজ মেলে জাতক ধান ভানছে করুণাময় ঊষার কোলে জাতক ধান ভানছে অপরিসীম […]

