প্রেম এসেছিল নিঃশব্দচরণে।
তাই স্বপ্ন মনে হল তারে–
দিই নি তাহারে আসন।
প্রেম এসেছিল
বিদায় নিল যবে, শব্দ পেয়ে গেনু ধেয়ে।
বিদায় নিল যবে, শব্দ পেয়ে গেনু ধেয়ে।
সে তখন স্বপ্ন কায়াবিহীন
নিশীথতিমিরে বিলীন–
দূরপথে দীপশিখা রক্তিম মরীচিকা॥
প্রেম এসেছিল নিঃশব্দচরণে।
প্রেম এসেছিল
তাই স্বপ্ন মনে হল তারে–
দিই নি তাহারে আসন।
প্রেম এসেছিল
Related Articles
আমি কেবলি স্বপন করেছি বপন
আমি কেবলি স্বপন করেছি বপন বাতাসে— তাই আকাশকুসুম করিনু চয়ন হতাশে। ছায়ার মতন মিলায় ধরণী, কূল নাহি পায় আশার তরণী, মানসপ্রতিমা ভাসিয়া বেড়ায় আকাশে। কিছু বাঁধা পড়িল না শুধু এ বাসনা- বাঁধনে। কেহ নাহি দিল ধরা শুধু এ সুদূর সাধনে। আপনার মনে বসিয়া একেলা অনলশিখায় কী করিনু খেলা, দিনশেষে দেখি ছাই হল সব হুতাশে। আমি […]
এখন আর দেরি নয়,
এখন আর দেরি নয়, ধর্ গো তোরা হাতে হাতে ধর্ গো। আজ আপন পথে ফিরতে হবে সামনে মিলন-স্বর্গ॥ ওরে ঐ উঠেছে শঙ্খ এখন আর দেরি নয়, ধর্ গো তোরা হাতে হাতে ধর্ গো। আজ আপন পথে ফিরতে হবে সামনে মিলন-স্বর্গ॥ ওরে ঐ উঠেছে শঙ্খ বেজে, খুলল দুয়ার মন্দিরে যে— লগ্ন বয়ে যায় পাছে, ভাই, কোথায় […]
তোমার সুর শুনায়ে যে ঘুম ভাঙাও সে ঘুম আমার রমণীয়–
তোমার সুর শুনায়ে যে ঘুম ভাঙাও সে ঘুম আমার রমণীয়– জাগরণের সঙ্গিনী সে, তারে তোমার পরশ দিয়ো ॥ অন্তরে তার গভীর ক্ষুধা, গোপনে চায় আলোকসুধা, আমার রাতের বুকে সে যে তোমার প্রাতের আপন প্রিয় ॥ তারি লাগি আকাশ রাঙা আঁধার-ভাঙা অরুণরাগে, তারি লাগি পাখির গানে নবীন আশার আলাপ জাগে। নীরব তোমার চরণধ্বনি শুনায় তারে আগমনী, […]

