আধেক ঘুমে নয়ন চুমে স্বপন দিয়ে যায়।
শ্রান্ত ভালে যুথীর মালে পরশে মৃদু বায়।।
বনের ছায়া মনের সাথি, বাসনা নাহি কিছু-
পথের ধারে আসন পাতি, না চাহি ফিরে পিছু-
বেণুর পাতা মিশায় গাথা নীরব ভাবনায়।।
মেঘের খেলা গগনতটে অল্স লিপি-লিখা,
সুদূর কোন্ শ্মরণপটে জাগিল মরীচিকা।
চৈত্রদিনে তপ্ত বেলা তৃণ-আঁচল পেতে
শূন্যতলে গন্ধ-ভেলা ভাসায় বাতাসেতে-
কপোত ডাকে মধুকশাখে বিজন বেদনায়।।
Related Articles
বিপদে মোরে রক্ষা করো
বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়। দুঃখতাপে ব্যথিত চিতে নাই বা দিলে সান্ত্বনা, দুঃখে যেন করিতে পারি জয়। সহায় মোর না যদি জুটে নিজের বল না যেন টুটে, সংসারেতে ঘটিলে ক্ষতি লভিলে শুধু বঞ্চনা নিজের মনে না যেন মানি ক্ষয়। আমারে তুমি করিবে ত্রাণ এ নহে মোর […]
এই কথাটি মনে রেখো
এই কথাটি মনে রেখো তোমাদের এই হাসিখেলায়। আমি যে গান গেয়েছিলেম মনে রেখো। জীর্ণ পাতা ঝরার বেলায় মনে রেখো।। শুকনো ফাসি শূণ্য বনে আপন মনে অনাদরে অবহেলায় গান গেয়েছিলেম।। দিনের পথিক মনে রেখো আমি চলেছিলেম রাতে সন্ধ্যা প্রদীপ নিয়ে হাতে যখন আমায় ওপার থেকে গেল ডেকে ভেসেছিলেম ভাঙা ভেলায় গান গেয়েছিলেম।।
এসো এসো ফিরে এসো
এসো এসো ফিরে এসো, বঁধু হে ফিরে এসো। আমার ক্ষুধিত তৃষিত তাপিত চিত, নাথ হে, ফিরে এসো। ওহে নিষ্ঠুর, ফিরে এসো, আমার করুণকোমল এসো, আমার সজলজলদস্নিগ্ধকান্ত সুন্দর ফিরে এসো, আমার নিতিসুখ ফিরে এসো, আমার চিরদুখ ফিরে এসো। আমার সবসুখদুখমন্থনধন অন্তরে ফিরে এসো। আমার চিরবাঞ্ছিত এসো, আমার চিতসঞ্চিত এসো, ওহে চঞ্চল, হে চিরন্তন, ভুজ- বন্ধনে ফিরে […]

