পদ্মার ঢেউ রে–
মোর শূণ্য হৃদয় পদ্ম নিয়ে যা যারে
এই পদ্মে ছিল রে যার রাঙ্গা পা
আমি হারায়েছি তা’রে।।
মোর পরান বধু নাই,
পদ্মে তাই মধু নাই– নাই রে–
বাতাস কাঁদে বাইরে–
সে সুগন্ধ নাই রে–
মোর রূপের সরসীতে আনন্দ- মৌমাছি নাহি ঝঙ্কারে।।
ও পদ্মা রে ঢেউয়ে তোর ঢেউ ওঠায় যেমন চাঁদের আলো
মোর বঁধুয়ার রূপ তেমনি ঝিল্মিল করে কৃষ্ণ-কালো
সে প্রেমের ঘাটে ঘাটে বাঁশী বাজায়
যদি দেখিস্ তারে–দিস্ এই পদ্ম তার পায়
বলিস্ কেন বুকে আশার দেয়ালী জ্বালিয়ে
ফেলে গেল চির-অন্ধকারে।।
পদ্মার ঢেউ রে
মোর শূণ্য হৃদয় পদ্ম নিয়ে যা যারে।
এই পদ্মে ছিল রে যার রাঙ্গা পা
আমি হারায়েছি তারে।।
Related Articles
নূরজাহান! নূরজাহান!
নূরজাহান! নূরজাহান! সিন্ধু নদীতে ভেসে, এলে মেঘলামতীর দেশে ইরানী গুলিস্তান।। নার্গিস লালা গোলাপ আঙ্গুর-লতা শিরিঁ ফরহাঁদ সিরাজের উপকথা এনেছিলে তুমি তনুর পেয়ালা ভরি’ বুলবুলি দিলরুবা রবাবের গান।। তব প্রেমে উন্মাদ ভুলিল সেলিম, সে যে রাজাধিরাজ- চন্দন সম মাখিল অঙ্গে কলঙ্ক লোক-লাজ। যে কলঙ্ক লয়ে হাসে চাঁদ নীল আকাশে, যাহা লেখা থাকে শুধু প্রেমিকের ইতিহাসে, দিবে […]
গভীর নিশীথে ঘুম ভেঙ্গে যায়
গভীর নিশীথে ঘুম ভেঙ্গে যায় কে যেন আমারে ডাকে সে কি তুমি? সে কি তুমি? সে কি তুমি? কার স্মৃতি বুকে পাষানের মত ভার হয়ে যে থাকে সে কি তুমি, সে কি তুমি? কাহার ক্ষুধিত প্রেম যেন হায় ভিক্ষা চাহিয়া কাঁদিয়া বেড়ায় কার সকরুন আঁখি দুটি যেন রাতের মত মুখপানে চেয়ে থাকে সে কি তুমি? […]
আজি মনে মনে লাগে হরি
আজি মনে মনে লাগে হরি আজি বনে বনে জাগে হরি।। ঝাঁঝর করতাল খরতালে বাজে বাজে কংকন চুড়ি মৃদুল আওয়াজে লচকিয়া আসে মুচকিয়া হাসে প্রেম-উল্লাসে শ্যামল গৌরী।। কদম্ব তমাল রঙ্গে লালে লাল লাল হলো কৃষ্ণ ভ্রমর ভ্রমরী রঙ্গের উজান চলে কালো যমুনার জলে আবীর রাঙ্গা হলো ময়ূর-ময়ূরী।। মোর হৃদি বৃন্দাবন যেন রাঙে রাধা শ্যাম যুগল চরণ […]

