অন্ধকারে তোমার হাত
ছুঁয়ে
যা পেয়েছি, সেইটুকুই তো পাওয়া
যেন হঠাৎ নদীর প্রান্তে
এসে
এক আঁজলা জল মাথায় ছুঁইয়ে যাওয়া।
Related Articles
এই শীতে কোন্ আঁধি
কখন কার চোখে কোন্ সে আলো লাগে, বঁধুর জানা আছে?-কারো কি জানা থাকে, আলোর উৎসটি কোন্ সে দিক থেকে কার যে চোখে লাগে কেউ কি জানে নাকি? যদি বা জানা যেতো না হয় তদবির কিংবা তদারকি মানুষ করে যেতো- মানুষ অসহায় দৈব অজানা যে! বঁধুর দুই চোখে কোন্ সে আলো লাগে, কেউ কি খোঁজ রাখে: […]
জহির রায়হানের নীল টয়োটা
চৈত্রের খররোদ মাথায় করে বাতাসে উড়তে উড়তে এসে থামলো জহির রায়হানের নীল রঙের টয়োটা, রাস্তার ধুলো কুয়াশার মতো আস্তর বিছিয়ে ঢেকে দিয়েছে নীলরঙ, উইন্ডশিল্ডে আটকে আছে ওয়াইপারের বেদনার্ত চুম্বন, দরোজা খোলার শব্দ ছড়িয়ে পড়লো মেশিনগানের ঠা-ঠা আওয়াজ হয়ে, বললেন, এক কাপ চা খাবো। সিটের ওপর পড়ে থাকা ক্যামেরা আর কাঁচা ফিল্মের রোল দেখে বললাম, অবশ্যই। […]
নাম ভূমিকায়
২৯. নাম ভূমিকায় তাকানোর মতো করে তাকালেই চিনবে আমাকে। আমি মানুষের ব্যকরণ জীবনের পুষ্পিত বিজ্ঞান আমি সভ্যতার শুভ্রতার মৌল উপাদান, আমাকে চিনতেই হবে তাকালেই চিনবে আমাকে। আমাকে না চেনা মানে মাটি আর মানুষের প্রেমের উপমা সেই অনুপম যুদ্ধকে না চেনা। আমাকে না চেনা মানে সকালের শিশির না চেনা, ঘাসফুল, রাজহাঁস, উদ্ভিত না চেনা। গাভিন ক্ষেতের […]

