পায়ে তোমার কাঁটা ফুটেছে, উচ্চাকাঙ্ক্ষা?
তুমি তাহলে পিছনে থাকো
বন্ধু ছিলে উদাসীনতা, তোমারও সাধ গৃহী হতে?
ডাইনে যাও
পোশাক, তুমি ছিন্ন হবে? শান্ত, তোমার তৃষ্ণা পাবে?
জিরোও এই গাছের নিচে
হলুদ বই, শাদা, বোতাম, কৃতজ্ঞতা, চাবির দু:খ, বিদায় দাও
আমার আর সময় নেই, আমি এখন
পেরিয়ে মজা দিঘির কোণ প্রণাম করে অরণ্যের সিংহাসনর, সামনে ঘুরে
দিগন্তের চেয়েও একটু দূরে যাবো।।
Related Articles
দিকশূন্যপুর
এই শহর বা সেই শহর হয়তোবা নাম না জানা কোনও গ্রাম তুই আছিস সেখানে। স্বামী সন্তানের আদরে জড়ানো ঘরকন্না করছিস সুখে। এখনো হয়তো দুপুরবেলা বিছানায় উপুর হয়ে শুয়ে সুনীল বাবুর উপন্যাস পড়িস। হ্যাঁরে, কোনও চরিত্রের সাথে আমার মিল খুঁজে পাস? আমি পাই। আমার ভীষণ নীল হতে ইচ্ছে করে। এখন আমি কোথায় জানিস? ভাটিনার জঙ্গলে। লাল […]
সেই গল্পটা
আমার সেই গল্পটা এখনো শেষ হয়নি। শোনো। পাহাড়টা, আগেই বলেছি ভালোবেসে ছিলো মেঘকে আর মেঘ কি ভাবে শুকনো খটখটে পাহাড়টাকে বানিয়ে তুলেছিল ছাব্বিশ বছরের ছোকরা সে তো আগেই শুনেছো। সেদিন ছিলো পাহাড়টার জন্মদিন। পাহাড় মেঘকে বললে – আজ তুমি লাল শাড়ি পরে আসবে। মেঘ পাহাড়কে বললে – আজ তোমাকে স্নান করিয়ে দেবো চন্দন জলে। ভালোবাসলে […]
মেঘচিঠি
মেঘ, কেমন আছ? মনে পড়ে আমায় ? ভুলে গেছ ? জানো, তোমার সাথে আমার প্রেম ছিল না ! কোনদিন, মুখ ফুটে বলতেই পারিনি তোমাকে ভেবেছি চলে যাবে, কিন্তু পুরো শহর আমাদের সম্পর্ক টাকে ধরেই নিয়েছিল এই তো হয়ে গেলো, আনুষ্ঠানিকতা শুধু সময় মাত্র ! জানতে তুমি, কিছুটা আমিও; কিন্তু দেখো, কিছুই হল না, কিছুই না […]

