আমি সেই অবহেলা
আমি সেই নতমুখ
নিরবে ফিরে যাওয়া
অভিমান ভেজা চোখ
আমাকে গ্রহন কর
উৎসব থেকে ফিরে যাওয়া
আমি সেই প্রত্যাখ্যান
আমি সেই অনিচ্ছা নির্বাসন বুকে
নেয়া ঘোলাটে চাঁদ
আমাকে আর কী বেদনা দেখাবে
তপ্ত শীশার মতন পুড়ে পুড়ে একদিন
পাথর হয়েছি শেষে
হয়েছি জমাট শিলা
তবু সেই পাথরের অন্তর থেকে কেঁদে ওঠে
একরাশ জলের আকুতি
ঝর্ণার মত নেমে যেতে চায় কিছু মাটির শরীরে
আমি সেই অবহেলা
সেই নতমুখ
পাথরের নিচের করুন বেদনার জল
আমাকে গ্রহন করো ”
Related Articles
কোথায় – হাফিজ
অনুবাদ: সুভাষ মুখোপাধ্যায় ওদিকে রয়েছে পুণ্যকর্ম এদিকে রয়েছি আমি দুরাচার ; চেয়ে দেখ, এই দুয়ের মধ্যে রচে ব্যবধান অকূলপাথার । মঠমন্দির নামাবলীভেখ ওতে মন নেই, ছেড়েছি ওসব; কোথা কোণার্ক, কোথা সদগুরু কোথায় মিলবে শুদ্ধ আসব ? সংযম আর সৎকর্মের সঙ্গে কী যোগ মধ্যপানের ? উপদেশ-কথামৃতের সঙ্গে আওয়াজে কী মিল থাকবে গানের ? চোখে যদি ভাসে […]
তোমার নিমগ্ন অগি্ন
নিস্তব্ধ প্রহর : তোমার নিমগ্ন অগি্ন এই শাদা চাদরের প্রান্ত বেয়ে উঠে আসে, অনায়াসে। দীর্ঘপ্রতীক্ষার কাল : আমার বুকের হু হু বাতাসের সঙ্গে লতিয়ে উঠছে রাত্রি; মাঝে-মধ্যে খুব ক’রে অনুভব করি নিজেরই ভেতরে উনুনের আঁচ_ গনগনে কয়লার লালে স্বভাবের সবটুকু উড়ে পুড়ে নিষিদ্ধ সংস্কৃতি! মানুষ তো ঝুঁকে থাকে খুব প্রিয় নগ্ন এক সংলগ্ন সত্তায় : […]
কথোপকথন-২
কী হয়েছে? কপালে ভাঁজ কেন? চোর-ডাকাতি? আমাকে খুলে বলো সকাল বেলার শ্বেতপদ্মের রোদে সন্ধেবেলার বিষাদ সেজে আছো । কী হয়েছে আমাকে খুলে বলো হারিয়ে গেছে পায়ের তোড়া মল ? ঠিকানা লেখা খুচরো ছেঁড়া পাতা ? গোপন চিঠি ? গলার রত্ন হার ? কী বললে এক বৃষ্টিপাগল দিনের মৌ-মাখানো স্মৃতির গন্ধ ? সেকি ? সেতো তুমি […]
One thought on “আমি সেই অবহেলা”
Comments are closed.


দাদা, আমার নাম জিহান আল হামাদী । অনেক ধন্যবাদ অনুরোধটি রাখার জন্য । :)