কবিতা

প্রথম বৃষ্টি

প্রথম  বৃষ্টির  ফোঁটা  আমার  চোখ  ছুঁয়েছিল

দ্বিতীয়  বৃষ্টির  ফোঁটা  আমার  ঠোঁট  ছুঁয়েছিল

আমি  তখন  ছাদে  খোলা  আকাশের নীচে

আকাশ  পানে  তাকিয়েছিলাম

দেখেছিলাম তোমাকে ,

শুধু  তোমাকেই

তুমি  বৃষ্টি  হয়ে  আমায়  ছুঁয়েছিলে

আমি  শিহরিত  হয়েছিলাম

তুমি  অঝোর  ধারায়  প্রেমের বৃষ্টি হয়ে

ঝাঁপিয়ে  এসেছিলে  আমার    শরীরে

আমি  গ্রহন  করেছিলাম  তোমায় ,

ভালবাসারই   সাথে

…… মিমি

মিমি
আমি মানুষকে বিশ্বাস করতে ভালবাসি । সম্পর্ক গড়ায় বিশ্বাসী ,ভাঙায় নয় । ভালবাসি মনের কথা ভাগ করে নিতে , আর সেই জন্য এখানে এসেছি ।

2 thoughts on “প্রথম বৃষ্টি

  1. আজ এই বৃষ্টির কান্না শুনে মনে পড়লো তোমার অশ্রুভঅরা চোখ…। এরকম একটা গান আছে শুনেছেন কি?

Comments are closed.