যারা বিহান-বেলায় গান এনেছিল আমার মনে
সাঁঝের বেলায় ছায়ায় তারা মিলায় ধীরে।
একা বসে আছি হেথায় যাতায়াতের পথের তীরে,
আজকে তারা এল আমার স্বপ্নলোকের দুয়ার ঘিরে।
সুরহারা সব ব্যথা যত একতারা তার খুঁজে ফিরে।
প্রহর-পরে প্রহর যে যায়, বসে বসে কেবল গণি
নীরব জপের মালার ধ্বনি অন্ধকারের শিরে শিরে॥
Related Articles
আমারে করো তোমার বীণা
আমারে করো তোমার বীণা, লহো গো লহো তুলে। উঠিবে আজি তন্ত্রীরাজি মোহন অঙ্গুলে॥ কোমল তব কমলকরে, পরশ করো পরান-‘পরে, উঠিবে হিয়া গুঞ্জরিয়া তব শ্রবণমূলে॥ কখনো সুখে কখনো দুখে কাঁদিবে চাহি তোমার মুখে, চরণে পড়ি রবে নীরবে রহিবে যবে ভুলে। কেহ না জানে কী নব তানে উঠিবে গীত শূন্য-পানে, আনন্দের বারতা যাবে অনন্তের কূলে॥ Amare koro […]
আমার যেতে সরে না মন
আমার যেতে সরে না মন– আমার যেতে সরে না মন– তোমার দুয়ার পারায়ে আমি যাই যে হারায়ে তোমার দুয়ার পারায়ে আমি যাই যে হারায়ে অতল বিরহে নিমগন আমার যেতে সরে না মন– না আমার যেতে সরে না মন– চলিতে চলিতে পথে সকলই দেখি যেন মিছে, চলিতে চলিতে পথে সকলই দেখি যেন মিছে, নিখিল ভুবন পিছে […]
আমার সকল নিয়ে বসে আছি সর্বনাশের আশায়
আমার সকল নিয়ে বসে আছি সর্বনাশের আশায়। আমি তার লাগি পথ চেয়ে আছি পথে যে জন ভাসায়॥ যে জন দেয় না দেখা যায় যে দেখে ভালোবাসে আড়াল থেকে, আমার মন মজেছে সেই গভীরের গোপন ভালোবাসায়॥ আমার সকল নিয়ে বসে আছি সর্বনাশের আশায়।

