কোনো এক ভোরবেলা, রাত্রিশেষে শুভ শুক্রবারে
মৃত্যুর ফেরেস্তা এসে যদি দেয় যাওয়ার তাকিদ;
অপ্রস্তুত এলোমেলো এ গৃহের আলো অন্ধকারে
ভালোমন্দ যা ঘটুক মেনে নেবো এ আমার ঈদ।
ফেলে যাচ্ছি খড়কুটো, পরিধেয়, আহার, মৈথুন–
নিরুপায় কিছু নাম, কিছু স্মৃতি কিংবা কিছু নয়;
অশ্রুভারাক্রান্ত চোখে জমে আছে শোকের লেগুন
কার হাত ভাঙে চুড়ি? কে ফোঁপায়? পৃথিবী নিশ্চয়।
স্মৃতির মেঘলাভোরে শেষ ডাক ডাকছে ডাহুক
অদৃশ্য আত্মার তরী কোন ঘাটে ভিড়ল কোথায়?
কেন দোলে হৃদপিণ্ড, আমার কি ভয়ের অসুখ?
নাকি সেই শিহরণ পুলকিত মাস্তুল দোলায়!
আমার যাওয়ার কালে খোলা থাক জানালা দুয়ার
যদি হয় ভোরবেলা স্বপ্নাচ্ছন্ন শুভ শুক্রবার।
Related Articles
"কুকুরীর জন্য সংবেদনা", "ফেরার ইচ্ছে" এবং "লবণ প্রার্থনার দিনলিপি"…… কাজী নাসির মামুন এর ৩টি কবিতা……
কুকুরীর জন্য সংবেদনা আঘাতে আঘাতে মানুষ দস্যু হয়ে যায় । চিতই পিঠার মতো জালি জালি কলিজায় রক্ত ফিনকি দিয়ে উঠে তার । বুকের গহীনে অদৃশ্য চুলোয় স্বপ্নরে পুড়ে দেয় যে স্বৈর দহন, তারই বিধ্বস্ত পাড়ে পড়ে থাকে একাকী জ্বলন্ত অঙ্গার মানুষ । অতঃপর আবুল কালাম আরেক উদ্বাহু স্বপ্নের কোলে ঘুমাতে চায় । ঔরসের […]
একুশে ফেব্রুয়ারী
আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি ছেলেহারা শত মায়ের অশ্রু-গড়া এ ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি আমার সোনার দেশের রক্তে রাঙানো ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। জাগো নাগিনীরা জাগো নাগিনীরা জাগো কালবোশেখীরা শিশুহত্যার বিক্ষোভে আজ কাঁপুক বসুন্ধরা, দেশের সোনার ছেলে খুন করে রোখে মানুষের দাবী দিন বদলের ক্রান্তি লগনে তবু তোরা […]
মেশোমশায় পর্ব
যুধিষ্ঠির আববে পাণ্ডবের বাচ্চা যুধিষ্ঠির বহুতল বাড়ি থেকে নেবে আয় গলির মোড়েতে নিয়ায় ল্যাংবোট কৃষ্ণ ভীম বা নকুল কে কে আছে পেটো হকিস্টিক ক্ষুর সোডার বোতল ছুরি সাইকেল চেন বলেদে দ্রৌপদীকে আলসে থেকে ঝুঁকে দেখেনিক আমার সঙ্গে আজ কেউ নেই কিছু নেই ধৃষ্টদ্যুম্ন দুর্যোধন নেই তোদেরই অঙ্গুলিহেলনে কেটে তর্জনীও দিয়েছি শৈশবে দাঁড়াচ্ছি পা-ফাঁক করে দন্তস্ফূট […]


