অহল্যা অভিমানে দূরে সরে আছ কেন…
মেঘে-মেঘে চরে বেড়াচ্ছে বৃষরাশি
বজ্রবিদ্যুতে তার টঙ্কারিত ট্যরাস
দু-পা ছড়িয়ে রয়েছে বসুন্ধরা
ভিজিয়ে নেবে তার মর্জি বৎসতরী
অতিশুক্রপাতে সিক্ত হতে চায় ধরণি
ফোঁটায়-ফোঁটায় মাতাল জঙ্ঘাদেশ
ধর্ম আজ কামবর্ষী ময়ূরপুচ্ছ…
কাছে আরো কাছে এসো অহল্যা
দেরি করে ঘুম ভাঙবে
ভোর হলে দেখব তোমার রঙিনপাড় সকাল…
এসো দেখি বৃষ্টি নামে শরীর ও শুন্যে
Related Articles
গুচ্ছ কবিতা
১. থাকুক তোমার একটু স্মৃতি থাকুক একলা থাকার খুব দুপুরে একটি ঘুঘু ডাকুক ২. দিচ্ছো ভীষণ যন্ত্রণা বুঝতে কেন পাছো না ছাই মানুষ আমি, যন্ত্র না! ৩. চোখ কেড়েছে চোখ উড়িয়ে দিলাম ঝরা পাতার শোক।
জন্ম মৃত্যু জীবনযাপন
মৃত্যু আমাকে নেবে, জাতিসংঘ আমাকে নেবেনা, আমি তাই নিরপেক্ষ মানুষের কাছে, কবিদের সুধী সমাবেশে আমার মৃত্যুর আগে বোলে যেতে চাই, সুধীবৃন্দ ক্ষান্ত হোন, গোলাপ ফুলের মতো শান্ত হোন কী লাভ যুদ্ধ কোরে ? শত্রুতায় কী লাভ বলুন ? আধিপত্যে এত লোভ ? পত্রিকা তো কেবলি আপনাদের ক্ষয়ক্ষতি, ধ্বংস আর বিনাশের সংবাদে ভরপুর… মানুষ চাঁদে গেল, […]
যদি কোন দিন
যদি কোনদিন দিগন্তের উপরে মাথা তুলে দাড়াতে পারি আমি তোমাদের সব হিসেব মিটিয়ে দিয়ে দেবো । মেঘ বরণ কাঁশ ফুলের মত আঙুলে ক্যারাম খেলা দেখেছি জানালার বাইরে থেকে চোখ তুলে নিঃশব্দে কতদিন বলতে চেয়েছি শুধু ১ বার তোমরা আমাকে খেলতে নাও দেখেও দেখেনি তারা কোনোদিন । গোঁয়াল ঘরের পেছনে পোষা কুকুরের গলায় মুখ রেখে অস্ফুটে […]
