অন্যান্য

ডিজিটাল বাংলাদেশের এনালগ ওয়েব সাইট

ডিজিটাল বাংলাদেশ

অনেক দিন আগে আমাদের দেশের সরকারী ওয়েবসাইট নিয়ে একবার লিখেছিলাম । একটু আগে সরকারী কিছু তথ্য খুঁজতে গিয়ে সরকারী সাইটের অবস্থা দেখে আবার লিখছি । ডিজিটাল বাংলদেশ , এই লজ্জা রাখি কোথায় ডিজিটাল বাংলাদেশের নমুনা … তথ্য কমিশন বাংলদেশের ওয়েবসাইট । যে দেশের সরকারী ওয়েব সাইট তৈরী হচ্ছে জুমলার মত ফ্রী স্ক্রীপ্ট দিয়ে …। ওয়েব সাইটের স্ক্রীপ্ট লেখার মত কেউ কি নেই সরকারী কর্মকর্তাদের মধ্যে…? তার উপর জুমলার এই টেম্পলেটটিও এডিট না করে সবার জন্য সাইটটি উন্মুক্ত করে দেওয়া কি ঠিক হয়েছে ! সাইটের লিংক http://www.infocom.gov.bd/infocomn/index.php?option=com_content&view=frontpage&Itemid=1&lang=bn অনেকে বলবেন জুমলা দিয়ে ওয়েবসাইট করা কি খারাপ নাকি ? জুমলা ব্যবহার নিয়ে আমার কোন আপত্তি নেই । বাংলাদেশের প্রায় সবকটি পত্রিকা এবং ব্লগ সাইট করা হয়েছে জুমলার মত ফ্রী স্ক্রীপ্ট ওয়ার্ডপ্রেস দিয়ে ,মজার ব্যাপার হলো পত্রিকা এবং ব্লগ সাইট গুলো ওয়ার্ডপ্রেসকে নিজেদের প্রয়োজন অনুসারে সংশোধন করেছেন এবং এর জন্য নিজস্ব টেম্পলেটও তৈরী করেছেন । বেসরকারী পর্যায়ে এব্যাপারে বিশেষজ্ঞ আছেন অনেক আমাদের সরকারী সাইটগুলোর জন্য কি কাউকে পাওয়া যাচ্ছে না । ফ্রী স্ক্রীপ্ট দিয়ে সরকারী সাইট করা হলে বিশেষজ্ঞদের জ্ঞান নিয়ে প্রশ্ন উঠে ?

মিতা
মিতা
কোথায় যে যাই,কী যে চাই কিছুই বুঝতে পারি না। কোনব্যাপারেই মনসংযোগ করতে পারি না।কী কোন কাজে,কী কোন যায়গাতে,কী কোন পুরুষ বা নারীতে আদৌ একনিষ্ট হতে পারি না। গন্তব্যে পৌঁছে গেলেই মনে হয় এখানে তো চাইনি আসতে।তাই পৌঁছে আবার রওনা হই,কোথায় যাব,যেতে চাই তা না জেনেই। যেখানে আদর পাই, ভালোবাসা পাই, যত্ন পাই, যেখানে প্রাধান্য পাই; ঠিক সেখান থেকেই ভালোবাসার, সন্মানের, আঙ্গুল থেকে আঙ্গুল ছাড়িয়ে নিয়েই আমি অন্যত্র দৌঁড়ে যাই,অন্যত্র পৌঁছে আবার দৌড়াই। ফিরে যখন যাই সেই নিশ্চিত উষ্ণতার দিকে তখন পৌঁছে দেখি আমার আগেই সেখানে পৌঁছে গেছে শীতের হিমেল রাত। দিন ফেলে রাতে দৌড়াই; রাত ফেলে দিনে। শরীর ফেলে মনে দৌড়াই; মন ফেলে শরীরে।সব পাই,আবার কিছুমাত্রও পাই না।