১.
শুধু রাধিকাই নয় — গণিকাও ঋতুমতী হয়
তিন সন্তানের পিতা — পরিবার পরিকল্পনার আদর্শপুরুষ
কৈশোরে করে থাকে আত্মমৈথুন — করে না কি ?
২.
আমি রবীন্দ্রনাথ হতে চাই না — হতে চাই না রঘু ডাকাত
আমি ফালগুনী রায় হতে চাই — শুধুই ফালগুনী রায়
৩.
আমি যে-রাস্তায় থাকি তার একপ্রান্তে প্রসূতিসদন
অন্যপ্রান্তে শ্মশানঘাট
৪.
ম্যাগাজিন শব্দটি আমি লক্ষ্য করেছি রাইফেল
ও কবিতার সাথে যুক্ত
Related Articles
উলঙ্গের স্বদেশ
এক অদ্ভুত মাটির উপর আমরা দাঁড়িয়ে আছি ; অর্থাৎ দাঁড়িয়ে থাকার জন্য প্রাণপণ চেষ্টা করছি এ মাটির গর্ভে কী আছে আজও আমাদের জানা নেই যদিও কান পাতলে শুনতে পাওয়া যায় এক লক্ষ সাপের গর্জনের চেয়েও কোন ভয়ঙ্কর পরিণাম, যা ক্রমেই আসন্ন হচ্ছে | কিন্তু আমরা এক পা-ও এদিক ওদিক নড়ছি না ; যেন স্থির দাঁড়িয়ে […]
ভাষা
ক খ গ বলছি মোরা বাংলা ভাষা এই ভাষাতে মোদের সবই চাওয়া এই ভষাতে মোদের সবই পাওয়া। গ ঘ ঙ এই ভাষাতে মোদের বেড়ে ওঠা এই ভষাতে মোদের মা বলে ডাকা এই ভষাতে মোদের সপন মনে গাথা। চ ছ জ এই ভষাতে হাসছি মোরা এই ভষাতে হাউ মাউ করে কাদা এই ভষাতে বাচার সপন দ্যাখা। […]
স্বদেশী হাওয়ায়
আছি আমি ব্যপ্ত হয়ে তোমার রৌদ্র ছায়ায় এইতো তোমার ঘামে গন্ধে তোমারই পাশাপাশি, তোমার ছায়ার মতো তোমার শরীর জুড়ে প্রাণের আরাম_ তোমার নদীর কুলুকুলু স্রোতের দোলায়; তোমার যেমন ইচ্ছে আছি আমি_ ঝিরিঝিরি পাতার ভেতর হাওয়ার ঝড় উথাল পাতাল রাত্রি দিন তোমার ধানের ক্ষেতের হিল্লোলিত সবুজ প্রাণের বন্যায় যায় ভেসে যায় উদাসী বাউল, যায় ভেসে যায় […]
