গোলাপের নীচে নিহত হে কবি কিশোর আমিও ভবঘুরেদের প্রধান ছিলাম । জোৎস্নায় ফেরা জাগুয়ারা চাঁদ দাঁতে ফালা ফালা করেছে আমারও প্রেমিক হৃদয় ! আমিও আমার প্রেমহীনতায় গণিকার কাছে ক্লান্তি সঁপেছি বাঘিনীর মুখে চুমু খেয়ে আমি বলেছি আমাকে উদ্ধার দাও ! সক্রেটিসের হেমলক আমি মাথার খুলিতে ঢেলে তবে পান করেছি মৃত্যু হে কবি কিশোর আমারও অনেক […]
পশ্চিম থেকে কালো মেঘ উঠে ছেয়ে দিয়েছে আকাশ। ভরদুপুরে কুলুঙ্গিতে লম্ফু জ্বলছে। সে জানে চুল আজ শুকোবে না তাও মাথা ঘসেছে গুঁড়ো সাবান দিয়ে ভেজা চুলে সুগন্ধি তেল মাখিয়েছে। মাটির দাওয়ায় বসে আছে মুন্ডুরি রাঙ্গা মোড়াম এর পথ চেয়ে। চিনিলাল- এর ভাবনায় গায়ের গন্ধ তীব্র হয়। দিগন্তে চুমু খাওয়া মাঠ পেরিয়ে শাল পিয়ালের বন পাশ […]
সে যদি আমার শিশু হত? আটখানা-একটাকা-সিকি চারদিকে ছড়িয়ে ঘুমিয়েছে ফুটপাথে চটের ওপর গায়ে একটা ছেঁড়াফাটা কাপড় কে চাপা দিল? মা কোথায়, ওর? আজকে ৩১/৩২__রাত ১০টা। কিছুক্ষণ পর এ ফুটপাথে পা রাখবেন নতুন বছর। তার আগেই শীত ওকে মেরে ফেলবে না তো? বাইক মারুতি সুমো, দুল পরা ছেলে আর শিস দেওয়া তরুণী ময়ূর উড়ে পার হয় […]