পরমাণু-দেশে নিরস্ত্রীকরণ নিয়ে কথা বলতে চাই। বেয়োনেট উঁচিয়ে আমার অস্থি-মজ্জা পাহারা দেবে, এটাই তবে সাংবিধানিক? কীভাবে গর্দান নেবে, ভাবছো? তুমি কি সেই অস্ত্রধারী, আধিকারিক? আজ রাতে পাখিদের উৎসব চলছিল আমন্ত্রিত আমাকে একটি খড়কুটো দিল, তাই নিয়ে উৎসাহে মেতে উঠি −লক্ষ করি, চারপাশে বিরুদ্ধ ভ্রুকুটি নিরস্ত্রীকরণে কেন আমি পাখির সঙ্গ নিয়েছিলাম কেন বলেছিলাম, চাই বনজঙ্গলঘেরা একটি […]
আমি অন্তঃপুরের মেয়ে, চিনবে না আমাকে। তোমার শেষ গল্পের বইটি পড়েছি, শরৎবাবু , ‘বাসি ফুলের মালা’। তোমার নায়িকা এলোকেশীর মরন দশা ধরেছিল পঁয়ত্রিশ বছর বয়সে। পঁচিশ বছর বয়সের সংগে ছিল তার রেশারেশি— দেখলেম তুমি মহদাশয় বটে, জিতিয়ে দিলে তাকে।। নিজের কথা বলি। বয়স আমার অল্প। একজনের মন ছুঁয়েছিল আমার এই কাঁচা বয়সের মায়া। তাই জেনে […]
ইসরাফিলের জ্বর হয়েছে, জিবরাইলের কাশি মুনকার আর নাকির গেছে হুরের নিমন্ত্রণে আল্লাহতায়ালা তালি দিচ্ছেন, ফেরেশতারা নেই শিঙায় আবার জং ধরেছে, জং সারাবার মিস্ত্রি এসে নাটবল্টু খুলে উপুড় করে ঢেলে দিচ্ছে সয়াবিনের ড্রাম জাহান্নামের সাপ ওদিকে খিদের চোটে ঘুম। আল্লাহতায়ালা হাঁক দিচ্ছেন ফেরেশতারা নেই ফেরেশতারা যে যার মতো সাত আকাশে ঘোরে ইসরাফিলের জ্বর হয়েছে শিঙা ফুঁকবে […]