বেলা পড়ে আসে দেখি চোখ ভরে ভাবতে থাকি বাড়ি ফিরে যাই
যেমন অতীতে খেলার পরেই ফিরতাম বাড়ি।
এখন তেমনি জাগছে বাসনা সেই পথ ধরি।
খেলা শেষ করে ধুলো ঝেড়ে আমি দাঁড়িয়ে থাকি,
বুঝি না কোথায়, কত দূরে সেই হারানো বাড়ি।
হারিয়ে ফেলেছি চেনা বাড়ি ঘর সামনের দীঘি, দুটি তালগাছ,
দীঘি ভরা আছে ঢেউয়ের নিচে মাছেদের নাচ।
সবই ঠিক আছে কেবল আমি হারিয়েছি বাড়ি ঘর
ভাবলে এখন বুক কাঁপে কাঁপছে অধর
যেন কিছু আমি বলতে গিয়েও পারি না বলতে
পথ আছে ঠিকই কিন্তু আমি পারি না চলতে।
Related Articles
সংসার আমাকে স্বীকৃতি দিলো না
সংসার আমাকে স্বীকৃতি দিলো না, আমাকে নিলো না কোনো সভা, সংঘ, সংগঠন আমি এই ঘাসের উপরে অস্থির শিশির বিন্দু, ঝরা ফুল রাষ্ট্র বা রাষ্ট্রসংঘ কেউ আমাকে নেয় না এই জলের বুদবুদ আমি, সংসারের ধুলো আমার কণ্ঠভরা নেই কোকিলের গান, নদীর কল্লোল। আমি তোমাদের মাঝে থেকেও বাইরের অচেনা মানুষ অজ্ঞাত অজানা লোক, আমার দুই হাতে শুধু […]
সুন্দরের পাশে
সে এত সুন্দর, তাই তার পাশে বসি রূপের বিভায় আমি সেরে নিই লঘু আচমন রূপের ভিতর থেকে উঠে আসে বুকভরা ঘুম আমি তার চোখ থেকে তুলে নিই মিহিন ফুলের পাপড়ি। গন্ধ শুঁকি, পুনরায় ঘুম থেকে জাগি উজ্জল দাঁতের আলো রক্তিম ওষ্ঠকে বহু দূরে নিয়ে যায় রূপের সুদূরতম দেশে চলে যাবে এই ভয়ে আমি দ্রুত সিঁড়ি […]
অপরূপ বাগান
চলে গেলে- তবু কিছু থাকবে আমার : আমি রেখে যাবো আমার একলা ছায়া, হারানো চিবুক, চোখ, আমার নিয়তি। জল নেমে গেলে ডাঙ্গা ধরে রাখে খড়কুটো, শালুকের ফুল : নদীর প্রবাহপলি, হয়তো জন্মের বীজ, অলঙ্কার- অনড় শামুক ! তুমি নেমে গেলে এই বক্ষতলে সমস্ত কি সত্যিই ফুরোবে ? মুখের ভিতরে এই মলিন দাঁতের পংক্তি- তা হলে […]

