আমি তো আমার শপথ রেখেছি
অক্ষরে অক্ষরে
যারা প্রতিবাদী তাদের জীবন
দিয়েছি নরক করে |
দাপিয়ে বেড়াবে আমাদের দল
অন্যে কবে না কথা
বজ্র কঠিন রাজ্যশাসনে
সেটাই স্বাভাবিকতা |
গুলির জন্য সমস্ত রাত
সমস্ত দিন খোলা
বজ্র কঠিন রাজ্যে এটাই
শান্তি শৃঙ্খলা |
যে মরে মরুক, অথবা জীবন
কেটে যাক শোক করে—
আমি আজ জয়ী, সবার জীবন
দিয়েছি নরক করে |
Related Articles
সেই মাধবীর কণ্ঠস্বর
‘প্রিয়তম পাতাগুলি ঝরে যাবে, মনেও রাখবে না….. আমি কে ছিলাম, কী ছিলাম –কেন আমি সংসারী না হয়ে খুব রাগ করে হয়েছি সন্ন্যাসী হয়েছি হিরণ দাহ, হয়েছি বিজন ব্যথা, হয়েছি আগুন ! আমি এ আঁধার স্পর্শ করে কেন তাকে বলেছি হৃদয়, তৃষ্ণায় তাড়িত তবু কেন তাকে বলেছি ভিক্ষুক আমি এ জলের পাত্রে জল চাই না, বিষ […]
"অশ্রুপার্বণ"….কাজী নাসির মামুন'র দীর্ঘ কবিতা…
//অশ্রুপার্বণ// আয়ুর আকাশে চিরদিন একটি দীঘল কালো মেঘ ………….অনন্ত উপেক্ষা নিয়ে জীবনকে পরিহাস করে; তবু ভালো লাগে শালিখ পাখির আলাপচারিতা, ভালো লাগে ……………..বিহঙ্গ মর্মর । কখনো তাদের বিদীর্ণ সংলাপ, ক্রোত্ ক্রোত্ ভালোবাসা দেখে আমি যে শিখতে পাই আমার অন্তিম পলায়ন বিদ্যা ! মৃত্যু প্রহেলিকার ডুমুর গাছ কীভাবে চিনতে হয় ………………………………ফুলের অস্তিত্ব ছাড়া সেইটুকু […]
কাজী নজরুল ইসলাম এর শেষ ভাষন
বন্ধুগণ, আপনারা যে সওগাত আজ হাতে তুলে দিলেন, আমি তা মাথায় তুলে নিলুম। আমার সকল তনু-মন-প্রান আজ বীণার মত বেজে উঠেছে। তাতে শুধু একটি মাত্র সুর ধ্বনিত হয়ে উঠেছে- “আমি ধন্য হলুম”, “আমি ধন্য হলুম”। আমায় অভিনন্দিত আপনারা সেই দিনই করেছেন, যেদিন আমার লেখা আপনাদের ভাল লেগেছে। বিংশ শতাব্দীর অসম্ভবের সম্ভাবনার যুগে আমি জন্ম গ্রহণ […]

