যখন আমরা বসি মুখোমুখি, আমাদের দশটি আঙুল হৃৎপিন্ডের মতো কাঁপতে থাকে দশটি আঙুলে, আমাদের ঠোঁটের গোলাপ ভিজে ওঠে আরক্ত শিশিরে, যখন আমরা আশ্চর্য আঙুলে জ্বলি, যখন আমরাই পরষ্পরের স্বাধীন স্বদেশ, তখন ভুলেও কখনো আমাকে তুমি বাঙলাদেশের কথা জিজ্ঞেস করো না; আমি তা মূহূর্তেও সহ্য করতে পারি না, -তার অনেক কারণ রয়েছে। তোমাকে মিনতি করি কখনো […]
সেই কবে ‘জ্যোতির্ময় রবি ও কালো মেঘের দল’ নামের একটি নাতিবৃহৎ বই হাতে এসেছিল— পাঠ শেষে এতটাই নির্বাক আর বাঙালি জিবের বিদ্বেষ-বিষের লালায় এতটাই আক্রান্ত হয়েছিলাম, কেন? বইটির শিরোনামই বলে দেয়; ‘জ্যোতির্ময় রবি’কে সারাটা জীবনে কতটা ঘাত-প্রতিঘাত সইতে হয়েছিল—সত্যি বলতে কি, রবি যখন আপন জ্যোতিতে দেদীপ্যমান তখন স্বদেশে তার সম্পর্কে কটু-কাটব্য, এমনকি ব্যক্তিগত শোক-দুঃখের মাঝেও […]
ব্যাথাবোধ, দুঃখবোধ, জ্বালাবোধ, নীল কামরক্ষিতা, নীলেদের শরীর লাল রক্ত চিতা। মেঘভাঙ্গা, বৃষ্টির নীড়ে, ধূসর ঘেরাটোপে, কামরক্ষিতা ভুল, কে দিবে তার অরক্ষিত ভুলের মাশুল? মেঘ মাল্লা, রাস্তা জট, ফড়িং বেগ, কামরক্ষিতা পথ, কে নিবে দিশেহারা পথেদের মত? মেরুলতা, সৌমিনতা, মৌমিনীতা, কামরক্ষিতা ভালবাসা, আদিম ভালবাসারা সারিবদ্ধ অন্তঃপুরবাসিনী সংস্থা। গৃহবাসী, পরবাসী, যাযবর, কামরক্ষিতা স্বপ্ন, সেই স্বপ্নেরা আজ বাজারেও […]